সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যৌতুক মামলার আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেপ্তার করছে না পুলিশ, অভিযোগ ভুক্তভোগী পরিবারের জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্যারাগুয়ের জালে ৪ গোল, বিশ্বকাপে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র এক মঞ্চে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও গণসংহতি আন্দোলন বন্দরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহানবী কেন ‘মাদায়েনে সালেহ’ দেখতে নিষেধ করেছেন? বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভা অনুষ্ঠিত রেকর্ড ব্যয়: পারমাণবিক অস্ত্র তৈরিতে বিশ্বজুড়ে খরচ ১১৯ বিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে মোঃ মামুন হোসেনের প্রথম প্রবন্ধগ্রন্থ “জীবনের বর্ণিল ক্যানভাস”

আবার বিয়ে করলেন সালমান শাহ’র স্ত্রী

  • আপডেট সময় রবিবার, ১৫ আগস্ট, ২০২১, ৫.৪০ এএম
  • ৪১২ বার পড়া হয়েছে

বিউটি পার্লার ব্যবসায়ী সামিরা হক ও চিত্রনায়ক সালমান শাহ ঘর বেঁধেছিলেন ১৯৯২ সালে। ১৯৯৬ সালে ৬ সেপ্টেম্বরে মারা যান সালমান। পরে মোশতাক ওয়াইজকে বিয়ে করেন সামিরা। তাদের সংসারে রয়েছে এক পুত্র ও দুই কন্যা রয়েছে। সম্প্রতি মোশতাকের সঙ্গে সামিরার সংসার ভেঙে গেছে। এখন সামিরা বিয়ে করেছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদকে।

আজ শনিবার সামিরার সাবেক স্বামী মোশতাক ওয়াইজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ঘটনাটি সত্যি। সামিরা রিসেন্ট বিয়ে করেছে। আমাদের কোনো সমস্যা ছিল না। হঠাৎ করেই সামিরা বিয়ে করে নিয়েছে। এর বেশি আমি কিছু জানি না।’

মোশতাক বলেন, ‘সামিরা কেন (বিয়ে) করেছে, কীভাবে করেছে সেটা সামিরা বলতে পারবে। সামিরার সঙ্গে আমি সবসময় ছিলাম, ভবিষ্যতেও বন্ধু হয়ে থাকব।’

এ বিষয়ে সামিরা বলেন, মোশতাকের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতের অমিল হচ্ছিল। নিজেদের বনিবনা না হওয়ায় বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।

মোশতাক জানান, গত ২১ মার্চ মোশতাককে ডিভোর্স নোটিশ পাঠিয়েছিলেন সামিরা। গত ২১ জুন দুজনের সম্মতিতেই ডিভোর্স কার্যকর হয়।

সামিরার নতুন স্বামীর ইশতিয়াক আহমেদ সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক। গত ১৫ জুলাই দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সামিরা এখন নতুন স্বামীর বাসায় থাকছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort