শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

৯ বছর পেরিয়ে যা বললেন মাহিয়া মাহি

  • আপডেট সময় বুধবার, ৬ অক্টোবর, ২০২১, ৪.২১ এএম
  • ৩৫৮ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার প্রথম সারির নায়িকা মাহিয়া মাহি। ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকাদের একজন তিনি। দর্শকদের কাছেও রয়েছে তার চমৎকার গ্রহণযোগ্যতা। রূপালি জগতে তার এই পথচলা শুরু হয়েছিল ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে। সে হিসেবে সিনেমায় তার ৯ বছর পূর্ণ হয়েছে।

মাহির প্রথম সিনেমা মুক্তি পায় ২০১২ সালের ৫ অক্টোবর। অর্থাৎ আজই নায়িকা মাহির নবম জন্মবার্ষিকী! লম্বা এই পথচলায় তিনি আনন্দিত, সন্তুষ্ট। বললেন, ‘৯ বছর, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জাজ মাল্টিমিডিয়া। উপরওয়ালার পরে আপনাদের জন্যই আজকে আমি মাহিয়া মাহি।’

 

মাহির আসল নাম শারমিন আক্তার নিপা। সিনেমায় এসে তিনি মাহিয়া মাহি নাম ধারণ করেন। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরেই তিনি লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় আসেন। নায়িকার ভাষ্য, ‘স্রষ্টার পর সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জাজ মাল্টিমিডিয়ার প্রতি। এই জাজই আমাকে নায়িকা বানিয়েছে।’

মাহি অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো- ‘পোড়ামন’, ‘অগ্নি’, ‘দেশা: দ্য লিডার’, ‘রোমিও বনাম জুলিয়েট’, ‘ওয়ার্নিং’, ‘কৃষ্ণপক্ষ’, ‘ঢাকা অ্যাটাক’, ‘জান্নাত’ ইত্যাদি। বর্তমানে তার হাতে রয়েছে বেশ কিছু সিনেমার কাজ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘গোলাপতলীর কাজল’, ‘আশীর্বাদ’, ‘আনন্দ অশ্রু’ ও ‘বুবুজান’।

এদিকে সম্প্রতি মাহিয়া মাহি নতুন সংসার শুরু করেছেন। গত ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করছেন তিনি। কয়েক দিন আগে নতুন স্বামীকে নিয়ে নতুন বাসায় উঠেছেন নায়িকা।

এর আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে সংসার করেছিলেন। ২০১৬ সালে বিয়ে করেছিলেন তারা। চলতি বছরের মে মাসে ডিভোর্সের ঘোষণা দেন নায়িকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort