মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

৪১ বছর বয়সে মাতৃত্বের স্বাদ পেলেন প্যারিস হিলটন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩, ৪.১০ এএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

প্রথমবারের মতো মা হলেন মার্কিন মডেল, গায়িকা, অভিনেত্রী প্যারিস হিলটন। বুধবার (২৫ জানুয়ারি) পুত্র সন্তানের মা হওয়ার খবর জানিয়েছেন ৪১ বছর বয়সী এই তারকা।

মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সারোগেসি পদ্ধতিতে মা হয়েছেন প্যারিস। বছর দুয়েক আগে বিনিয়োগ ব্যবসায়ী কার্টার রিউমকে বিয়ে করেছিলেন প্যারিস। গত বছরের শেষদিকেই এই দম্পতি নতুন পরিবার শুরুর পরিকল্পনার ঘোষণা দিয়েছিলেন। নতুন বছরের প্রথমদিকেই আলোর মুখ দেখলো সেই পরিকল্পনা।

মা হওয়ার বিষয়টি ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে জানিয়েছেন প্যারিস। সেই পোস্টে সন্তানের আঙুল ধরে থাকা একটি ছবি শেয়ার করেছেন তিনি। পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘তুমি ভালোবাসায় ডুবে রয়েছো, ভাষায় প্রকাশ করতে পারছি না।’ পোস্টের কমেন্টবক্সে হলিউড তারকা এবং ভক্তরা প্যারিস হিলটন এবং কার্টার রিউমকে অভিনন্দন জানিয়েছেন।

পিপলডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্যারিস বলেছেন, ‘মা হওয়া ছিল আমার সব সময়ের স্বপ্ন। আমি খুবই আনন্দিত যে আমি ও কার্টার একে অন্যকে খুঁজে পেয়েছি। আমরা নতুন পরিবার শুরু করতে মুখিয়ে আছি। পুত্র সন্তানের জন্য আমাদের মনে ভালোবাসার কোনো পরিসীমা নেই।’

২০১৯ সালের নভেম্বরে প্রেমের সম্পর্কে জড়ানোর আগে ১৫ বছর ধরে পরস্পরের বন্ধু ছিলেন প্যারিস হিলটন এবং কার্টার রিউম। ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি নিজের ৪০তম জন্মদিনে কার্টার রিউমের সঙ্গে বাগদান সারেন প্যারিস। পরবর্তীতে ২০২১ সালের নভেম্বরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort