রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

হৃদরোগে আক্রান্ত সুস্মিতা সেন

  • আপডেট সময় শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ৪.০৬ এএম
  • ২০৫ বার পড়া হয়েছে

ক’দিন আগেই নতুন গাড়ি কেনা আর কাজের খবর দিয়েছিলেন সুস্মিতা সেন। শুভেচ্ছা যেন উপচে পড়েছিল নায়িকার কমেন্ট বক্সে। এমন আনন্দঘন পরিবেশেই কি না হৃদরোগে আক্রান্ত হলেন অভিনেত্রী!

খবরটি প্রকাশ হতেই বি-টাউনে শোরগোল। কেমন আছেন এখন অভিনেত্রী?

সিঙ্গেল মাদার হয়েও দারুণ পারদর্শী সুস্মিতা সেন। মেয়েদের মানুষ করার পাশাপাশি ব্যক্তিজীবনের শখপূরণ করা, মিডিয়ার কাজ সামলানো; সবদিকই সমান তালে চালিয়ে যাচ্ছেন। প্রেম-বিচ্ছেদ নিয়ে বিতর্কেও জড়িয়েছেন বারবার। তবে সবসময়ই ভক্তদের হৃদমাঝারে ছিলেন অভিনেত্রী। যদিও এর সবটুকুই ফিকে হয়ে গেল হার্ট অ্যাটাকের খবরে।

অভিনেত্রী নিজেই সেই দুঃসংবাদ জানিয়েছেন। সুস্মিতা সেন জানান, ‘পাঁচ-ছয় দিন আগে হৃদরোগে আক্রান্ত হই। অ্যাঞ্জিওপ্লাস্টি করালাম। হার্টে স্টেন্ট বসানো হয়েছে।’

ইনস্টাগ্রাম পোস্টে নিজেই সেই বার্তা দিয়ে আর লেখেন, ‘হৃদয়কে সবসময়ে খুশি আর সাহসী রাখুন। তাহলেই হৃদয় সবসময়ে আপনার পাশে থাকবে। আমার কার্ডিওলজিস্ট জানিয়েছেন, আমার হৃদয় নাকি অনেক বড়।’

এখানেই শেষ নয়। বাবার সঙ্গে আদুরে ছবি পোস্ট করে সুস্মিতা তার সমস্ত শুভানুধ্যায়ীদের ধন্যবাদও জানান। বলেন, ‘যারা এই কঠিন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আমার পাশে থেকেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। এই পোস্টটা সকলকে খুশির খবর দেওয়ার জন্য যে, আমি আবার নতুন জীবন ফিরে পেলাম। সকলকে অনেক ভালবাসা। দুগ্গা দুগ্গা!’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort