রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

হিন্দুস্তান টাইমসের নজরকাড়া তারাদের তালিকায় জয়া

  • আপডেট সময় সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ৩.১৯ এএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের সীমানা পেরিয়ে ওপার বাংলায় নিজের খ্যাতি ছড়িয়েছেন অভিনেত্রী জয়া আহসান। বেশ কটি ভারতীয় বাংলা সিনেমা উপহার দিয়েছেন তিনি। চলতি মাসের শুরুতে হিন্দি সিনেমায় অভিষেক হয়েছে এই গুণী অভিনেত্রীর। ‘কড়ক সিং’ শিরোনামের এ সিনেমা ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পেয়েছে।

অনিরুদ্ধ রায় চৌধুরী নির্মিত এ সিনেমায় নয়না চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছেন জয়া আহসান। চলতি বছরে ওটিটিতে নজরকাড়া পারফর্ম করা নতুন শিল্পীদের তালিকা প্রকাশ করেছে ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস। এ তালিকায় জায়গা পেয়েছেন জয়া আহসান। মূলত, ‘কড়ক সিং’ সিনেমায় অভিনয়ের জন্য জয়ার এই প্রাপ্তি।

হিন্দুস্তান টাইমস জয়া আহসানের প্রশংসা করে জানিয়েছে, অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ সিনেমায় পঙ্কজ ত্রিপাঠির প্রেমিকার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন এই বাংলাদেশি অভিনেত্রী।

জয়া আহসান ছাড়াও হিন্দুস্তান টাইমসের এ তালিকায় জায়গা পেয়েছেন সুবিন্দর ভিকি, সিদ্ধান্ত গুপ্ত, অম্রুতা সুভাস, ভুবন অরোরা, গগন দেব রিয়ার প্রমুখ।

সিনেমাটির গল্প এগিয়েছে অ্যামনেশিয়ায় আক্রান্ত অর্থনৈতিক দুর্নীতি বিভাগের এক কর্মকর্তাকে নিয়ে। এ কর্মকর্তা শ্রীবাস্তব ওরফে কড়ক সিং কেন, কীভাবে হাসপাতালে হাজির হলেন, তা নিয়ে এগিয়েছে সিনেমাটির কাহিনি। সিনেমাটিতে কড়ক সিং চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি; তার প্রেমিকা নয়না চরিত্র রূপায়ন করেছেন জয়া আহসান।

জয়া আহসান ছাড়া ‘কড়ক সিং’ সিনেমায় আরো অভিনয় করেছেন সঞ্জনা সাংঘি, পার্বতী, পরেশ পাহুজা, দিলীপ শংকর প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort