মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি(২০২৬-২০২৮)ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ দূর্নীতিবাজ আমলাদের কাছে রাজনীতিবীদরা জিম্মি নাসিকের ১৭’শ কোটি টাকার এডিবি প্রকল্প অনুমোদন ১৬ কোটি টাকার স্ট্রিট লাইট প্রকল্পেও অন্ধকারে লিংক রোড ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর: একযোগে পরিদর্শন অভিযান শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত

হলিউডে সফলতা-ব্যর্থতা নিয়ে প্রিয়াঙ্কার বক্তব্য

  • আপডেট সময় বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ৪.০৯ এএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের চেয়ে বর্তমানে হলিউডকেই প্রাধান্য দিচ্ছেন তিনি।

প্রায় এক দশক হলো হলিউডে নাম লেখিয়েছেন প্রিয়াঙ্কা। একটা সময় বলিউডে দাপিয়ে বেড়িয়েছেন, কিন্তু সেটি ফেলে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজে সাড়া ফেলার পর এখন নিজের অবস্থানটা আরো একটু শক্ত করছেন বলিউডের ‘দেশি গার্ল’।

মার্কিন মুলুকের বিনোদন ইন্ডাস্ট্রিতে সফলতা-ব্যর্থতা নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলেছেন প্রিয়াঙ্কা। এই অভিনেত্রী বলেন, ‘আমি সবসময়ই উচ্চাকাঙ্খী। নির্দিষ্ট একটি লক্ষ্য নিয়ে চলি। আমার চ্যালেঞ্জ ভালো লাগে, নিজেকে ভাঙতে পছন্দ করি। আমার উত্থান দরকার, জ্ঞান দরকার। এগুলো সব মিলে গেলেই মনে হয়, আমি অনেক কিছু করতে পারি। যদি একটু ভেঙে বলি— দেখবেন ভারতে আমার অভিনয় কেরিয়ার সফল। আমি সেখানে সেরা কিছু চলচ্চিত্র পরিচালকের সঙ্গে কাজ করেছি। আমি যে সব সিনেমায় অভিনয় করেছি সেগুলো নিয়ে আমি গর্বিত।’
‘বেওয়াচ’, ‘ইজন্ট ইট রোম্যান্টিক’, ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশন’ সিনেমায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। তার ভাষায়, ‘অভিনেত্রী হিসেবে আমি এখনো হলিউডে নতুন। তবে এখন এমন জায়গায় পৌঁছেছি যেখানে আমার ওপর সেই ভরসাটা তৈরি হয়েছে। নিজের পছন্দ মতো কাজ করতে পারছি। আর এটার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে।’

বর্তমানে হলিউডের একাধিক প্রজেক্ট নিয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা। মুক্তির অপেক্ষায় তার ‘ইটস অল কামিং ব্যাক টু মি’ সিনেমাটি। এছাড়া অ্যামাজনের ‘সিটাডেল’ সিরিজের শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort