রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

স্বামী অযথা টাকা খরচ করেন, তাই ডিভোর্স চাইলেন স্ত্রী!

  • আপডেট সময় শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২, ৪.১৫ এএম
  • ৩০৪ বার পড়া হয়েছে

হলিউডের ‘র‍্যাম্বো’ খ্যাত অভিনেতা সিলভেস্টার স্ট্যালন। দীর্ঘ ২৫ বছর ধরে তিনি জেনিফার ফ্ল্যাভিনের সঙ্গে সংসার করে আসছিলেন। তবে এই সংসারে ভাঙন ধরেছে। ডিভোর্সের আবেদন করেছেন ফ্ল্যাভিন। আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্ট্যালনের বিরুদ্ধে ফ্ল্যাভিনের মূল অভিযোগ হলো, বৈবাহিক সম্পত্তি নষ্ট করা। অর্থাৎ স্ট্যালন অযথাই অর্থ-সম্পদ খরচ করেন, যেগুলোর মালিকানা তাদের দু’জনেরই। এতে বৈবাহিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়েছে বলে দাবি ফ্ল্যাভিনের।
জানা গেছে, সম্প্রতি ৭৬ বছর বয়সী সিলভেস্টার বাড়িতে একটি নতুন কুকুর নিয়ে আসেন। এটি নিয়ে স্ত্রীর সঙ্গে তার তর্ক শুরু হয়। তার স্ত্রী চাইছিলেন না, কুকুরটি বাড়িতে থাকুক। এক পর্যায়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। সেই ঝগড়া থেকেই ডিভোর্সের সিদ্ধান্ত নেন জেনিফার।

যদিও স্ত্রীর এই অভিযোগ অস্বীকার করেছেন সিলভেস্টার স্ট্যালন। তিনি বলেছেন, ‘আমি আমার পরিবারকে ভালোবাসি। আমরা পারিবারিকভাবে সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করছি।’

এদিকে স্ট্যালনের স্ত্রী ইতোমধ্যে আদালতে বিচ্ছেদের আবেদন করেছেন। পিপল ম্যাগাজিনকে তিনি বলেছেন, ‘দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে, বিয়ের ২৫ বছর পর আমার স্বামী সিলভেস্টার স্ট্যালনের কাছ থেকে আমি বিচ্ছেদের আবেদন করেছি। যদিও আমরা আর সম্পর্কের মধ্যে থাকব না, তবে আমি আমাদের ৩০ বছরের বেশি দীর্ঘ সম্পর্কের স্মৃতি লালন করব। এবং আমি জানি, আমরা দু’জনেই আমাদের মেয়েদের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ।’
উল্লেখ্য, সিলভেস্টার স্ট্যালনের তৃতীয় স্ত্রী জেনিফার ফ্ল্যাভিন। এর আগে সাশা জাক ও ব্রাইটি নেলসনকে বিয়ে করেছিলেন অভিনেতা। ১৯৯৭ সালে ফ্ল্যাভিনকে বিয়ে করেন স্ট্যালন। তখন তাদের দু’জনের বয়সের পার্থক্য ছিল ২২ বছর। তাদের সংসারে জন্ম নিয়েছে তিন কন্যা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort