রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

স্বপ্ন নিয়ে শুরু, হঠাৎ সরে এলেন আনুশকা

  • আপডেট সময় রবিবার, ২০ মার্চ, ২০২২, ৩.১৪ এএম
  • ২৭০ বার পড়া হয়েছে

স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন। নিজ হাতে গড়ে তোলেন প্রতিষ্ঠানটি। অর্থ লগ্নি করেন সিনেমায়। সাফল্যও পান। কিন্তু হঠাৎ সরে এলেন। জানালেন, তিনি আর প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত থাকছেন না।

বলছি বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার কথা। তিনি তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্লিন স্লেট ফিল্মস’-এর দায়িত্ব ছেড়ে দিয়েছেন। এখন থেকে তার ভাই করনেশ শর্মাই প্রতিষ্ঠানটির পুরো দায়িত্ব পালন করবেন। ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী।

আনুশকা লিখেছেন, “ভাইয়ের সঙ্গে যখন প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মসের যাত্রা শুরু করেছিলাম, তখন ছবি প্রযোজনার ব্যাপারে আমরা কিছুই জানতাম না। তবে আমাদের স্বপ্ন ছিল নতুন কিছু করার। সেই ইচ্ছে নিয়েই অনেকটা দূর এসেছি। সাফল্যও পেয়েছি। আর এর জন্য ক্রেডিট দিতে চাই ভাই কারনেশকে। ওর জন্য নতুন দিশা দেখেছে এই প্রতিষ্ঠান।’’
কেন হঠাৎ প্রযোজনা থেকে সরে এলেন, সেই কারণও জানিয়েছেন আনুশকা। লিখেছেন, ‘আমি এখন এক সন্তানের মা। যার পেশা অভিনয়। অভিনয়টা আমার প্রথম প্রেম। তাই এখন অভিনয়ের সঙ্গেই যুক্ত থাকতে চাই। সেই কারণেই এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সরে এলাম। এখন থেকে এর দায়িত্ব সামলাবেন আমার ভাই কারনেশ। একদম সঠিক হাতেই থাকবে এই সংস্থা।’

তবে সরাসরি যুক্ত না থাকলেও সবসময় ভাইয়ের পাশে থাকবেন বলেও জানান আনুশকা। সেই সঙ্গে প্রতিষ্ঠানের ভবিষ্যত সাফল্য কামনা করেছেন অভিনেত্রী।

কয়েকদিন আগেই ঘোষণা আসে, ক্লিন স্লেট ফিল্মস থেকে একটি ওটিটি প্ল্যাটফর্ম চালু করা হবে। যেখানে কেবল নারীকেন্দ্রিক কনটেন্ট মুক্তি পাবে। কিন্তু এর মধ্যেই আনুশকা সরে দাঁড়ালেন। তাই বিষয়টি নিয়ে নানান প্রশ্ন উঠছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort