শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগ, ২০টি ঘোড়া উদ্ধার নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আইনজীবী ফজলুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শোক সভা শ্রদ্ধা ও নানা আয়োজনে নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান ডিসির নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কে দুর্ঘটনায় পথচারী নারীর মৃত্যু গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল হতে হবে: সাখাওয়াত ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সোনারগাঁয়ে শিক্ষিকার উপর হামলার প্রতিবাদে দুই সংগঠনের মানববন্ধন

  • আপডেট সময় সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২, ৩.৩১ এএম
  • ৪৭৪ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ের নুনরেটেকের মায়াদ্বীপে শিক্ষিকা ও তার পরিবারের উপর হামলার ঘটনায় মানববন্ধন করেছে উদীচী শিল্পীগোষ্ঠি সোনারগাঁ শাখা ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র সোনারগাঁ শাখা।

রবিবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার উদ্ধবগঞ্জ এলাকায় সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, নুনেরটেকের মায়াদ্বীপের সুবিধাবঞ্চিত জেলে সম্প্রদায়ের শিশুদের জন্য সমাজকর্মী কবি শাহেদ কায়েস ‘মায়াদ্বীপ জেলেশিশু পাঠশালা’ নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। পাশাপাশি তিনি নুনেরটেক এলাকার মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলেন। অবৈধ বালু উত্তোলন বন্ধের আন্দোলন ‘মায়াদ্বীপ রক্ষা আন্দোলন’-এর কারণে ওই এলাকার একটি প্রভাবশালী মহল শাহেদ কায়েস- এর সঙ্গে দ্বন্ধে লিপ্ত হন। ওই ঘটনার জের ধরে গত ২২ জানুয়ারি রাতে স্কুলের প্রধান শিক্ষিকা মরিয়ম আক্তার পাখী ও তার দেড় বছর বয়সী মেয়েসহ পরিবারের ৫ জনকে পিটিয়ে আহত করে বালু সন্ত্রাসীরা।

 

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংগঠনগুলোর নেত্রীবৃন্দ দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।এছাড়া নুনেরটেকের মায়াদ্বীপের পাঠশালাটি যাতে তার র্কাযক্রম অব্যাহত রাখতে পারে সেজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

 

মানব বন্ধনে উদীচী শিল্পীগোষ্ঠী সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশের সঞ্চালনায় ও বাসদ সোনারগাঁ শাখার সমন্বয়ক ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র সোনারগাঁ শাখার সংগঠক বেলায়েত হোসেন-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সুবর্ণগ্রাম ফাউন্ডেশন-এর চেয়ারম্যান কবি শাহেদ কায়েস, চারণ সাংস্কৃতিক কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার আহবায়ক প্রদীপ সরকার, চারণ জেলা সংগঠক পরিতোষ চক্রবর্তী, সংগঠক আনোয়ার হোসেন, উদীচী সোনারগাঁ শাখার সাধারণ সম্পাদক ভাবনা সূত্রধর, বেদেবহর ভাসমান পাঠাশালার শিক্ষক রত্না খানম, শিক্ষানুরাগী পারভেজ খসরু ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দীলিপ কুমার দাশ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort