শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা পাটোয়ারীরা জনগণের চোখের কাঁটা, দাঁতভাঙা জবাব দেওয়া হবে: সাখাওয়াত আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ তোলারাম কলেজের সংঘর্ষে আহত শিবির নেতাদের দেখতে হাসপাতালে জামায়াত আমীর বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি

আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭.১৯ এএম
  • ১৫৭ বার পড়া হয়েছে

আড়াইহাজারে ডাকাতির চেষ্টার সময় গণপিটুনিতে আয়নাল (৪২) নামে এক ডাকাত নিহত হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আটটায় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. আয়নাল আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনয়নের প্রভাকরদী গ্রামের মো. মাহি মিয়ার ছেলে। সে তালিকাভুক্ত ডাকাত সদস্য। তার বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতির অভিযোগে অন্তত ৬-৭ টি মামলা রয়েছে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী গ্রামে বায়তুল আতিক জামে মসজিদের পাশে প্রভাকরদি কবরস্থান সংলগ্ন আঞ্চলিক সড়কে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় যাত্রীদের মালামাল ডাকাতি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েন আয়নাল।

এসময় এলাকাবাসি গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ নিহত আয়নালের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, “নিহত আয়নাল এখন পেশাদার ডাকাত। সে নিজ এলাকাস হ বিভিন্ন এলাকায় তার সহযোগিদের নিয়ে ছিনতাই ও ডাকাতিতে লিপ্ত ছিল।

আজ একটি অটোরিকশায় ডাকাতি করতে গেলে লোকজন তাকে গণপিটুনি দেয়। তখন ঘটনাস্থলেই আয়নাল ডাকাতের মৃত্যু হয়।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি আয়নাল ডাকাতের বিরুদ্ধে আড়াইহাজার থানায় কমপক্ষে ৬ থেকে ৭টি মামলা রয়েছে। অন্য কোন থানায় তার বিরুদ্ধে আরও কোন মামলা আছে কিনা আমরা খোঁজ নিয়ে দেখব। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort