শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এ এস আই কামরুল সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা পাটোয়ারীরা জনগণের চোখের কাঁটা, দাঁতভাঙা জবাব দেওয়া হবে: সাখাওয়াত আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ তোলারাম কলেজের সংঘর্ষে আহত শিবির নেতাদের দেখতে হাসপাতালে জামায়াত আমীর বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার

সোনারগাঁয়ে বহিষ্কৃত ও মনোনয়ন–বঞ্চিত নেতাদের নিয়ে সালাউদ্দিন সালুর বিদ্রোহী সমাবেশ

  • আপডেট সময় সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১০.৩৩ এএম
  • ৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় সদ্য বহিষ্কৃত যুবদল নেতা আশরাফুল আলম প্রধান এবং মনোনয়ন–বঞ্চিত কয়েকজন নেতাকে নিয়ে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে বিদ্রোহী সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, এমন অভিযোগ উঠেছে দলের নেতাকর্মীদের একটি বৃহৎ অংশের কাছ থেকে।

 

দলীয় সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর বিকেলে মনোনয়ন–বঞ্চিত পাঁচ নেতা কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করায় বহিষ্কৃত সোনারগাঁ যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামকে নিয়ে সালাউদ্দিন সালুর নেতৃত্বে কাঁচপুরে একটি বিদ্রোহী সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

তার আগে ২১ নভেম্বর তারেক রহমানের নির্দেশনা উপেক্ষা করে মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে মশাল মিছিল পরিচালনার ঘটনায় আশরাফ প্রধানকে কেন্দ্রীয়ভাবে বহিষ্কার করা হয়। অথচ সেই বহিষ্কৃত নেতাকে পুনরায় স্টেজে তুলে সমাবেশ করানোকে বিএনপির শৃঙ্খলার প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তৃণমূলের নেতাকর্মীরা।

 

সমাবেশে রেজাউল করিম, ওলিউর রহমান আপেল, ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, আল মুজাহিদ মল্লিকসহ কয়েকজন মনোনয়ন–বঞ্চিত নেতা উপস্থিত ছিলেন। কেন্দ্রের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও সালাউদ্দিন সালু ও অন্যান্যরা দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে এ গণসমাবেশ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

 

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। অনেকেই বলছেন, তারেক রহমানের সিদ্ধান্ত অমান্য করার মাধ্যমে সালাউদ্দিন সালু প্রকাশ্যেই দলবিরোধী কর্মকাণ্ড করেছেন। দলীয় শৃঙ্খলা ভেঙে বিদ্রোহী সমাবেশ করায় সালুর বিরুদ্ধে জরুরি সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।

 

কেন্দ্রীয় নেতাদের বিভিন্ন পোস্ট ও মন্তব্যেও এ ঘটনায় অসন্তোষ লক্ষ্য করা গেছে। তারা মনে করছেন, নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে এমন বিদ্রোহী কর্মকাণ্ড বিএনপির প্রার্থী ও তৃণমূল নেতাকর্মীদের মনোবলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

 

স্থানীয় নেতাকর্মীরা বলছেন, যারা কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে দলবিরোধী কর্মকাণ্ড করছেন, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া না হলে বিএনপির ঐক্য বিনষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে।

 

ঘটনার পর সোনারগাঁ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু—সালাউদ্দিন সালুর এই বিদ্রোহী সমাবেশ কি দলীয় শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচিত হবে? দলীয় মহলে এখন সেই প্রশ্নই সবচেয়ে আলোচিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort