সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সরকার সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম : নারায়ণগঞ্জে রাশেদ খান দারুসুন্নাত মহিলা মাদ্রাসা ও ইসলামী কিন্ডার গার্টেনের ২২ বছর পূর্তিতে পুরস্কার বিতরণ ও দোয়া সোনারগাঁয়ে শামিম নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে প্রবাস ফেরত তরুনীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ দীর্ঘায়ু ও সুস্থ জীবনের বৈজ্ঞানিক রহস্য নিয়ে নারায়ণগঞ্জ ক্লাবে সেমিনার জমকালো আয়োজনে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ‘খবর নারায়ণগঞ্জ’ নারায়ণগঞ্জ জেলা বধির সংঘের আনন্দ বনভোজন পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ ফরিদপুর জেলার কাউলীবেড়া ইউনিয়নের ভূমি অফিসে চুরি হওয়া কেন্দ্র করে নানা প্রশ্ন দেখা দিয়েছে বাসভাড়া ৫৮ ও ৩৪ টাকা নির্ধারণে নীতিগত ঐকমত্য, অবরোধ স্থগিত

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী আখ্যা দিয়ে পুলিশ সদস্যকে গণপিটুনি

  • আপডেট সময় সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ১০.৩২ এএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোবাইল ছিনতাইকারী আখ্যা দিয়ে এজজন পুলিশ সদস্যসহ ২ জনকে আটক করে গণপিটুনি দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে শিক্ষার্থীরা।

রোববার (১০ নভেম্বর) বেলা ১১ টার দিকে সানারপাড় বাসস্ট্যাণ্ড এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি তদন্ত আবু সাঈদ পিয়াল।

আটকরা হলো- দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলর বড় হাসেমপুর গ্রামের মৃত শরাফত আলির ছেলে পুলিশ কনস্টেবল আবু নূর শফিউজ্জামান (৫৫) ও বরিশাল জেলার মুলাদি থানার নাজিরপুর গ্রামের নেছার উদ্দিনের ছেলে মো. রাজু (৪৫)। তিনি ঢাকার রামপুরা এলাকার বাসিন্দা।

পুলিশ কনস্টেবল আবু নূর শফিউজ্জামান বলেন, আমি ঢাকার কলাবাগান থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলাম। কয়েকদিন আগে আমাকে থানা থেকে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে।

এখনো কোন থানায় পোষ্টিং করা হয়নি। আমি আমার বন্ধু রাজুকে সঙ্গে নিয়ে সিদ্ধিরগঞ্জে এক আত্মীয়র বাসায় বেড়াতে আসি।
সকালে দুজন ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে সানারপাড় বাসস্ট্যাণ্ড গেলে একজন ছিনতাইকারী আমার মেবাইল ফোন ছিনিয়ে নেয়। তখন আমি তাকে ধরে ফেলি।
এসময় আরো ২-৩ জন এসে ছিনতাইকারীর পক্ষ নিয়ে আমার সঙ্গে তর্ককিতর্ক শুরু করে। আমি নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিলে তারা উল্টো আমাকে ছিনতাইকারী বলে ডাক চিৎকার শুরু করে। তখন কিছু শিক্ষার্থী এসে কোন কিছু জিজ্ঞাস না করেই আমি ও আমার বন্ধকে মারধর করতে থাকে। তারা আমার কোন কথাই শুনেনি। তারা আমাকে ভুয়া পুলিশ ভেবেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি তদন্ত আবু সাঈদ পিয়াল বলেন, শিক্ষার্থীরা ২ জনকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। তাদের একজন নিজেকে পুলিশ সদস্য দাবি করছেন। তার দাবি ও কি ঘটনা ঘটেছে তা যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort