শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

সাহস থাকলে সামনে এসে বলুন: জয়া আহসান

  • আপডেট সময় রবিবার, ১৯ জুন, ২০২২, ৩.৪৫ এএম
  • ২৬০ বার পড়া হয়েছে

দেশের গণ্ডি পেরিয়ে ভারতেও নিজের সফলতার সামিয়ানা মেলে ধরেছেন জয়া আহসান। অভিনয়ের দ্যুতিতে তিনি আলোকিত করছেন ঢালিউড ও টালিউড দুই ইন্ডাস্ট্রিকে। পাশাপাশি রূপের জাদুতে মুগ্ধ করে রাখছেন ভক্তদের।

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সাজে ছবি শেয়ার করেন জয়া। কখনো কখনো খোলামেলা, সাহসী ছবিও দেন। সেগুলোর নিচে আসে অজস্র নেতিবাচক মন্তব্য। নানান সমালোচনা, ট্রলের শিকার হন অভিনেত্রী।
নেটিজেনদের নোংরা মন্তব্য নিয়ে সাধারণত কিছু বলেন না জয়া আহসান। এবার মুখ খুললেন। টাইমস অব ইন্ডিয়ার কাছে তিনি বললেন, ‘আমি বাজে মন্তব্যগুলো নিয়ে এখন আর বেশি ভাবি না। এটা আমাদের জীবনের অংশ হয়ে গেছে। যে কেউ এখন অন্য কাউকে নিয়ে যা খুশি বলতে পারেন।’
চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে জয়া আহসান বলেন, ‘মুখোমুখি বলতে অনেক সাহস লাগে। সবার এই চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা নেই। তাদের বলতে চাই, যদি সাহস থাকে তো এসব আমার সামনে এসে বলুন। সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন বিষিয়ে তুলছেন? আমার কাছে এসবের কোনো গুরুত্ব নেই। কারণ, আপনি নিজেকে লুকিয়ে আমার সম্পর্কে মন্তব্য করছেন।’

জয়া বর্তমানে ব্যস্ত আছেন তার নতুন সিনেমা ‘ঝরা পালক’-এর প্রচারণায়। আগামী ২৪ জুন এটি মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গে। সিনেমাটি নির্মিত হয়েছে কবি জীবনানন্দ দাশের জীবনের ঘটনা অবলম্বনে। এতে জয়ার বিপরীতে আছেন কলকাতার অভিনেতা ব্রাত্য বসু। সিনেমাটি পরিচালনা করেছেন সায়ন্তন মুখার্জি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort