রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

সানি লিওনের বাংলাদেশে আসার অনুমতি বাতিল

  • আপডেট সময় শুক্রবার, ১১ মার্চ, ২০২২, ৩.৪৫ এএম
  • ২৯৮ বার পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী সানি লিওনের বাংলাদেশ ভাগ্য মন্দই বটে! বারবার এ দেশে আসতে চেয়েও আসার সুযোগ পাচ্ছেন না এই আবেদনময়ী তারকা। ২০১৫ সালে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সানি লিওনের বাংলাদেশে আসার পরিকল্পনা করা হয়। কিন্তু সেই খবরে দেশের ইসলামিক সংগঠনগুলো ফুঁসে ওঠে। আন্দোলনের মাধ্যমে ওই পরিকল্পনা বাতিল করায় তারা।

আবারও বাংলাদেশে আসতে চাইছেন সানি লিওন। কিন্তু এবারও তাকে ফিরিয়ে দিল সরকার। তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এমনটাই জানা গেছে।

গত ২ মার্চ সানি লিওনের পাশাপাশি আরও ১০ জন ভারতীয় শিল্পী-কলাকুশলীকে বাংলাদেশে আসার অনুমতি প্রদান করে তথ্য মন্ত্রণালয়। সেখানে উল্লেখ করা হয়, শামীম আহমেদ রনির পরিচালনায় ‘সোলজার’ নামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নেবেন তারা।

ওই অনুমতি পত্রে সানির আসল নাম অর্থাৎ করণজিৎ কৌর ওয়েভারসহ তাকে যুক্তরাষ্ট্রের নাগরিক উল্লেখ করা হয়। অনুমতি পাওয়া ১১ জন ৫ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে এসে নির্দিষ্ট শর্ত মেনে শুটিং করতে পারবেন।

কিন্তু বুধবার (৯ মার্চ) প্রকাশিত আরেক প্রজ্ঞাপনে দেখা গেল, সেই অনুমতি বাতিল করা হয়েছে। তবে ভারতীয় শিল্পীদের নয়, কেবল সানি লিওনের নামটিই বাতিল করেছে মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে সাক্ষর করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম।
‘সোলজার’ সিনেমাটি প্রযোজনা করছে মেসার্স চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেট। এটি শাপলা মিডিয়ারই অংশ। প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান অবশ্য গণমাধ্যমকে জানিয়েছেন, সিনেমাটি তারা করছেন না। অন্যদিকে পরিচালক শামীম আহমেদ রনি দাবি করেছেন, এ বছরের শেষ দিকে সিনেমাটির কাজ করবেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort