রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

সঠিক মানুষ অতীত নিয়ে প্রশ্ন না তুলেই ভালোবাসে: প্রভা

  • আপডেট সময় শনিবার, ৯ এপ্রিল, ২০২২, ৩.২৫ এএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

সময় থেমে থাকে না। নদীর মতো অবিরাম বয়ে যায়। কিন্তু সময়ে ঘটে যাওয়া ঘটনার রেষ থেকে যায়। আর সেই ঘটনা যদি হয় নেতিবাচক, তাহলে আশেপাশের মানুষ তা নিয়ে কটাক্ষ করে চলে বছরের পর বছর।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ক্ষেত্রেও বিষয়টি এমনই। ২০১০ সালের দিকে প্রেমিকের সঙ্গে তার একটি অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ে। যা মুহূর্তেই ধুলিস্যাৎ করে দেয় প্রভার ক্যারিয়ার। অন্ধকার নেমে আসে তার জীবনে।

কিন্তু সেই দুঃস্বপ্নের দিনগুলো পার করে এসেছেন অভিনেত্রী। নিজেকে গুছিয়ে নিয়েছেন, পুনরায় অভিনয়ে নিয়মিত হয়েছেন। হার না মেনে শক্ত হাতে নিজের জীবনের হাল ধরেছেন। কিন্তু সম্পূর্ণভাবে কি পরিত্রাণ পেয়েছেন তিনি? এ প্রশ্ন থেকে যায়।

এখনো সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের নোংরা আক্রমণের শিকার হন প্রভা। কখনো কখনো কাছের মানুষের কাছ থেকেও আসে নেতিবাচক মন্তব্য। যেগুলো ব্যথিত করে তাকে। এ নিয়ে মাঝেমধ্যেই ইনস্টাগ্রামে পোস্ট দেন প্রভা। স্পষ্টভাবে না বললেও বুঝিয়ে দেন, তার ফেলে আসা অতীত নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।

শুক্রবার (৮ এপ্রিল) ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন প্রভা। সেখানে লেখা রয়েছে, ‘সঠিক মানুষ তোমার অতীত নিয়ে প্রশ্ন না তুলেই ভালোবাসবে’।
বৃহস্পতিবার আরেকটি স্ট্যাটাস দেন প্রভা। সেখানেও তিনি উল্লেখ করেছেন, শত প্রতিকূলতা অতিক্রম করে তিনি নিজের পথেই আছেন। অভিনেত্রী লিখেছেন, ‘কতবার কষ্ট পেয়েছি! আমি বেশিরভাগ সময় অজানা কারণে কাঁদতাম। মনে হতো যন্ত্রণায় আমার হৃদয়টা ছিঁড়ে যাচ্ছে। আমার ভেঙে পড়া আছে, কিন্তু আমি এখনো এখানে আছি। বেঁচে আছি, লড়াই করছি, যা স্বপ্ন দেখি, সেটা অর্জন করছি; যা আমার প্রাপ্য সেটা দাবি করছি। আলহামদুলিল্লাহ্‌।’

প্রায়শই এরকম জীবনঘনিষ্ঠ অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করেন প্রভা। সেগুলোতে স্পষ্টভাবে ফুটে ওঠে তার অদম্য লড়াইয়ের গল্প।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort