শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

শয়তানের চোখে পড়ে গেছ: শাহরুখপুত্রকে লেখা হৃত্বিকের পোস্ট ভাইরাল

  • আপডেট সময় শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১, ৪.২২ এএম
  • ৩৫৯ বার পড়া হয়েছে

মাদককাণ্ডে জামিন পেলেন না শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। ১৪ দিনের জন্য তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

গত চার দিন ধরে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) রুদ্ধদ্বার কক্ষে বন্দি বলিউড বাদশার ছেলে।

ছেলের জামিনের জন্য বৃহস্পতিবার সারাদিন ছুটোছুটি করেছেন শাহরুখ। নতুন সিনেমা ‘পাঠান’র গানের শুটিংয়ে স্পেনে যাওয়ার কথা ছিল কিং খানের।

সেই সফর বাতিল করে চলে আসেন মুম্বাইয়ে। কিন্তু বিফলে গেল সব চেষ্টা। ১৪ দিনের জন্য জেলে থাকতে হবে তার প্রিয় পুত্রকে।

এদিকে আরিয়ানকে এই বিপদে ভেঙে না পড়তে সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন বলিউডের ‘কৃষ’ খ্যাত তারকা হৃত্বিক রোশন। শাহরুখপুত্রকে সাহস দিয়ে পাশে দাঁড়িয়েছেন তিনি। হৃত্বিকের সেই পোস্ট রীতিমতো নেটমাধ্যমে ভাইরাল।

‘আমার প্রিয় আরিয়ান’ দিয়ে শুরু করে ইনস্টাগ্রামে বৃহস্পতিবার হৃত্বিক রোশন লিখেছেন, ‘জীবন একটি আজব সফর। জীবন দুর্দান্ত, কারণ তোমার দিকে সে সবসময় কঠিন পরিস্থিতি ছুড়ে দেয়। কিন্তু ঈশ্বর মঙ্গলময়। তিনি শুধু কঠিন মানুষদের কঠিন চ্যালেঞ্জ দেন। যখন ভিড়ের মধ্যেও তোমার নিজের মধ্যে নিজেকে স্থির রাখার চাপ অনুভব করতে পারবে, তখনই বুঝবে ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন। আমি জানি, তুমি খুবই চাপ অনুভব করছ। রাগ হচ্ছে, ভয় পাচ্ছ, অসহায় লাগছে। এই সবকিছুই তোমার মধ্যে লুকিয়ে থাকা হিরোকে জাগিয়ে তুলবে। তবে সাবধান! নিজের মধ্যে থাকা ভালোটাকে নষ্ট হতে দিও না। তোমার ভেতরে দয়া, করুণা, ভালবাসা আছে। নিজেকে দগ্ধ হতে দাও, কিন্তু এগুলিকে বাঁচিয়ে রেখো। ভুল-ভ্রান্তি, জয়-পরাজয় সবই আদতে এক। তোমাকে বুঝে নিতে হবে, কাকে আপন করবে, কাকে বাদ দেবে।’

হৃত্বিক আরও লেখেন, ‘তোমাকে ছোট থেকে চিনি। আবার একজন মানুষ হিসেবেও চিনি। অভিজ্ঞতা থেকে যা কিছু অর্জন করবে, সেগুলোই তোমার উপহার। আমাকে বিশ্বাস কর, এই বিন্দুগুলো যখন এক করবে, তখন দেখবে সবটাই অর্থপূর্ণ হবে।’

আরিয়ানকে সতর্কবার্তা দেন হৃতিক, ‘শয়তানের চোখে পড়ে গেছ, নিজেকে শান্ত রাখো, আর সবকিছু দেখতে থাকো। এই মুহূর্তে তোমার ভেতরে টম তৈরি হচ্ছে। আর কিছুদিন পরই টমের জীবনে সূর্য উঠবে। তবে তার আগে অন্ধকার পথ দিয়ে হাঁটতে হবে। নিজের ওপর ভরসা রেখো, তোমার ভিতরেই আলো আছে। তোমার জন্য অনেক ভালোবাসা রইল।’

প্রসঙ্গত, গত ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল প্রমোদতরীর মাদক পার্টি থেকে আরও ১০ জনের সঙ্গে আটক হন শাহরুখপুত্র আরিয়ান খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort