রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

শোলাঙ্কির খোলামেলা ছবি দেখে হতাশ ভক্তরা

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ৬.০৮ এএম
  • ২৭৭ বার পড়া হয়েছে

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায়ের পরিচিতি ছোট পর্দায়। ‘ইচ্ছেনদী’ সিরিয়ালে মেঘলা চরিত্রে দর্শকের ভালোবাসা পেয়েছেন। আর এখন মুগ্ধতা ছড়াচ্ছেন ‘গাঁটছড়া’ সিরিয়ালের খড়ির ভূমিকায়। মাঝে ওয়েব সিরিজে অভিনয় করেও আলোচিত হন অভিনেত্রী। এছাড়া কয়েক মাস আগে সিনেমায়ও অভিষেক হয়েছে তার।

পর্দায় বরাবরই চিরচেনা বাঙালি তরুণীর রূপে হাজির হন শোলাঙ্কি। শাড়ি পরা অভিনেত্রীকে দারুণ পছন্দ ভক্তদের। কিন্তু সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি দিচ্ছেন শোলাঙ্কি। যা মোটেও পছন্দ করছেন না অনুরাগীরা।

লাল-শাদা একটি শাড়ি পরে ছবি দিয়েছেন শোলাঙ্কি। কিন্তু পরনে নেই ব্লাউজ। খোলা চুল থেকে উন্মুক্ত পিঠে ঝরছে পানি। ছবিটির নিচে অনেকে মুগ্ধতা প্রকাশ করেছেন বটে। তবে বহু অনুসারী নেতিবাচক মন্তব্য করেছেন।

একজন লিখেছেন, ‘ভেবেছিলাম তুমি সবার চেয়ে আলাদা, কিন্তু সেই একই হয়ে গেলে’। আরেকজন লেখেন, ‘তুমি দিন দিন খোলামেলা হয়ে যাচ্ছো, ভালো লাগে না’। আরেক অনুসারী হতাশা প্রকাশ করে লিখেছেন, ‘তোমার মতো উঁচুমানের অভিনেত্রীর এই সব ছবি পোস্ট করা সাজে না’।

যদিও এসব মন্তব্যে ভ্রূক্ষেপ নেই শোলাঙ্কির। তিনি কাজ নিয়েই ব্যস্ত আছেন। সর্বশেষ তাকে ‘বাবা বেবি ও’ সিনেমায় দেখা গেছে। এতে তিনি যীশু সেনগুপ্তের সঙ্গে অভিনয় করেছেন। সিনেমাটি বক্স অফিসে সফল হয়েছে। বর্তমানে তার হাতে ‘শহরের উষ্ণতম দিনে’ নামের একটি সিনেমা রয়েছে। এছাড়া সিরিয়ালের কাজ তো রয়েছেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort