রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

শেহনাজের পার্টিতে বিশেষ অতিথি সালমান

  • আপডেট সময় শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৩.০৮ এএম
  • ৩৪৮ বার পড়া হয়েছে

শেহনাজ গিল ও সালমান খানের মধ্যকার রসায়ন বরাবরই আলাদা। রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ঘর থেকেই ভাইজানের নেক নজরে আছেন এই সুন্দরী নায়িকা। সালমান প্রযোজিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন শেহনাজ।

শেহনাজ পার্টি করছেন আর সেখানে সালমান থাকবেন না, তা কি হয়? শোনা যাচ্ছে, শুক্রবার (২১ অক্টোবর) নিজের বাসভবনে বিশাল পার্টির আয়োজন করছেন অভিনেত্রী। সূত্রের খবর, সেই দিওয়ালি পার্টিতে প্রচুর তারকা নিমন্ত্রিত হয়েছেন। বিশেষ অতিথি নাকি সালমান খান! নতুন বাড়িতে ভাইজানের পায়ের ধুলো পড়বে, সেই ভেবেই দিন গুনছেন শেহনাজ।
শেহনাজের নিমন্ত্রণে সালমান সাড়া দেবেন কি না? কারণ, বলিউড সুপারস্টার ইদানীং কাজ নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন। ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘সালমান শেহনাজকে খুব পছন্দ করেন। অভিনেত্রী যে ইতোমধ্যেই বলিউডে সবার সঙ্গে ভাব করে ফেলেছেন, এতে সালমান খুব খুশি। শেহনাজের নিমন্ত্রণ অবশ্যই রাখবেন সালমান। কয়েক মিনিটের জন্য হলেও তার নতুন বাড়ির পার্টিতে একবার ঘুরে যাবেন।’

উল্লেখ্য, ২০২১ সালের শেষ দিকে প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থ শুক্লার হঠাৎ মৃত্যুতে বেসামাল হয়ে পড়েছিলেন শেহনাজ। সেখান থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়ান। মানসিক যন্ত্রণা পেরিয়ে তিনি আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছেন বলে মনে করেন অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort