রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

শাহরুখের নায়িকা হতে চান নিতানশি!

  • আপডেট সময় রবিবার, ১৬ জুন, ২০২৪, ৪.১৭ এএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

বলিউডে নতুন মুখ নিতানশি গোয়েল। আমির খান প্রযোজিত ও কিরণ রাও পরিচালিত ‘লাপাত্তা লেডিস’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে সকলের নজর কেড়েছেন নিতানশি। গত ১২ জুন নিজের ১৬তম জন্মদিন উদযাপন করেছেন তিনি।

১৭ বছর বয়সে পা রাখা এই অভিনেত্রী এবার শাহরুখ খানের নায়িকা হওয়ার জন্য তার উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, সম্প্রতি রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিতানশি। অনুষ্ঠানে তিনি বলেন, ‘এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যা ইচ্ছে, তা হলো আমি শাহরুখ খানের নায়িকা হতে চাই।’

এসময় শাহরুখের ব্যক্তিত্বের ভূয়সী প্রশংসাও করেন নিতানশি। বলেন, ‘তিনি যেভাবে কথা বলেন, যেভাবে তিনি সবার মন জয় করেছেন, আমিও তার মতো সবার মন জয় করতে চাই।’

একই সাক্ষাৎকারে নিতানশি মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে তার প্রথম সাক্ষাতের কথাও মনে করিয়ে দিয়েছেন। তিনি জানান যে, মুম্বাইতে তার প্রথম বিজ্ঞাপনটি অভিতাভ বচ্চনের সঙ্গে ছিল। নিতানশি জানান, তিনি এটা ভেবে অবাক হোন যে, অমিতাভ নিজ থেকেই কিভাবে তার সঙ্গে কথোপকথন শুরু করেছিলেন, এমনকি শুটিং শেষ হওয়ার পরে তিনি উপস্থিত প্রতিটি শিশুর সঙ্গে একটি করে সেলফি তোলার জন্য সময় দিয়েছিলেন।

 

নীতাংশি বলেন, “তিনি নিজেই আমার কাছে এসে বললেন, ‘এসো, রিহার্সাল করি।’ আমি বললাম, ‘হ্যাঁ’, ‘হ্যাঁ।’ তিনি হাঁটু গেঁড়ে বসেন। তিনি নিজের বিশাল উচ্চতর সঙ্গে আমার উচ্চতা মেলান। এখানেই শেষ নয়, তিনি বলেন, ‘এই মেয়েটির দুর্দান্ত সুন্দর অভিব্যক্তি।’ আমি খুব খুশি ছিলাম কারণ অমিতাভ বচ্চন স্যার আমার অভিনয় পছন্দ করেছেন।”

কিরণ রাও পরিচালতি ‘লাপাত্তা লেডিস’ সিনেমায় একই ট্রেন থেকে হারিয়ে যাওয়া দুই যুবতী বধূর দুঃসাহসের গল্প তুলে ধরা হয়েছে। এ সিনেমায় ‘ফুল’ চরিত্রে নিতানশি গোয়েলের অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

 

নিতানশি ২০১৫ সালে মাত্র ৮ বছর বয়সে ‘মিস প্যান্টালুনস জুনিয়র ফ্যাশন আইকন ২০১৫’ খেতাব জেতেন। এরপর অংশ নেন ‘ইন্ডিয়ান কিডস ফ্যাশন উইক’–এ। কয়েকটি বিজ্ঞাপনেও কাজ করেন তিনি। পরের বছর টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান। এরপর বলিউডের বেশ কিছু সিনেমায় অল্প সময়ের জন্য শিশুশিল্পী হিসেবে দেখা দেন। সেই হিসেবে প্রধান চরিত্রে ‘লাপাতা লেডিস’ দিয়েই তার অভিষেক হয়েছে। আর প্রথম সিনেমাতেই বাজিমাত।

ইনস্টাগ্রামে নিতানশির ফলোয়ার এক কোটি তিন লাখের বেশি। সবচেয়ে কম বয়সী ভারতীয় অভিনেত্রী হিসেবে এই মুহূর্তে সবচেয়ে বেশি ফলোয়ার নিতানশির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort