রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

শাকিব-সোনালের ‘দরদ’র শুটিং দৃশ্য প্রকাশ্যে

  • আপডেট সময় রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৪.১৭ এএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

শাকিব খানকে নিয়ে নির্মাতা অনন্য মামুন নির্মাণ করছেন প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বলিউডের সোনাল চৌহান।

২৭ অক্টোবর (শুক্রবার) ভারতের বেনারসে সিনেমাটির দৃশ্য ধারণ শুরু করা হয়। এরপরই শাকিব-সোনালের নতুন লুক প্রকাশ্যে আসে।

পরিচালক অনন্য মামুন তার ফেসবুকে শুটিংয়ের দৃশ্য প্রকাশ করেন। প্রকাশিত ছবিতে এলোমেলো চুল আর খোঁচা দাঁড়িতে ধরা দিয়েছেন শাকিব খান। তার পরনে ধূসর নীল গেঞ্জির ওপর চেক শার্ট। অন্য দিকে সোনাল চৌহানের পরনে গোলাপি শাড়ি-ব্লাউজ। একটি ছোট ঘরে তাদের শুটিং হচ্ছে।

সিনেমায় শাকিব খানের লুক প্রসঙ্গে অনন্য মামুন বলেন, সাইকো-থ্রিলার সিনেমা ‘দরদ’। এই সিনেমায় বেশ কয়েকটি লুকে ধরা দিবেন শাকিব খান। সিনেমাটি ভারতের অনেকগুলো ভাষায় ডাবিং হবে। তাই একটু ভিন্নতা আছে।

এদিকে সিনেমার বেশ কিছু পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন নির্মাতা অনন্য মামুন। যেখানে ভাষার ভিন্নতা রয়েছে। সেই ব্যাখ্যা দিয়ে তিনি জানিয়েছেন, সিনেমাটির বাংলা নাম থাকছে ‘দরদ’। ভারতের বেনারস ও এলাহাবাদের বিভিন্ন লোকেশনে টানা শুটিং শেষ করে আগামী নভেম্বর মাসে দেশে ফিরবে শুটিং ইউনিট।

‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে শাকিব খান-সোনাল চৌহান ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম ও রাহুল দেবসহ অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort