রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

লৌহজংয়ে অবৈধ ড্রেজার কারবারে ভ্রাম্যমাণ আদালতের কড়া অভিযান: লাখ টাকা জরিমানা, ৪ জনের কারাদণ্ড

  • আপডেট সময় রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১১.২৩ এএম
  • ১৩৮ বার পড়া হয়েছে

লৌহজং প্রতিনিধি—মোঃ স্বপন বেপারী: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় প্রশাসনের কড়া নজরদারিতে অবৈধ ড্রেজার কারবারে নেমে এল ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান। শুক্রবার (৩০ আগস্ট) রাত ১২টা ৩০ মিনিট থেকে রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার কুমারভোগ ইউনিয়নের খড়িয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ ভঙ্গের দায়ে এস এম মাহমুদ হাসানকে এক লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। একই সাথে মোঃ মিজান, হাসিবুল হাসান, সালাম ও আবির নামের চারজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নেছার উদ্দিন।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থের বিরুদ্ধে কোনো অবস্থাতেই অবৈধ ড্রেজার সিন্ডিকেট ও জমি দখলচক্রকে ছাড় দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort