রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

লেবাননজুড়ে ইসরায়েলের বিমান হামলা, নিহত আরও ৭২

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ৮.৪৩ এএম
  • ১৪৩ বার পড়া হয়েছে

লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের এই দেশজুড়ে হওয়া সর্বশেষ হামলায় আরও ৭২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৪০০ মানুষ।

এতে করে গত কয়েকদিনে লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৬০০ ছাড়াল। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, বুধবার লেবাননে ইসরায়েলি হামলায় আরও ৭২ জন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এর মধ্যে ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে ৩৮ জন, পূর্ব বেকা অঞ্চলে ১২ জন এবং রাজধানী বৈরুতের উত্তর ও দক্ষিণের তিনটি শহরে আরও ২২ জন নিহত হয়েছেন।

লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বুধবারের হামলায় আরও প্রায় ৪০০ জন আহত হয়েছেন।

এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হার্জি হালেভি লেবাননের সীমান্তে অবস্থানরত সৈন্যদের হিজবুল্লাহর বিরুদ্ধে “সম্ভাব্য” স্থল আক্রমণের জন্য প্রস্তুত থাকতে বলেছেন।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, মধ্যপ্রাচ্য একটি “পূর্ণ মাত্রার বিপর্যয়” দেখছে। একইসঙ্গে তেহরান সতর্ক করেছে, ইসরায়েল যদি সংঘাত বাড়ায় তবে “সব উপায়ে” লেবাননকে সমর্থন করবে ইরান।

এছাড়া বুধবার ইসরায়েলি হামলায় লেবাননে ৭২ জন নিহত হওয়ার পর লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের বোমা হামলায় দেশটিতে মৃতের সংখ্যা ৬২০ ছাড়িয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort