শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

লন্ডন থেকে আইনের ডিগ্রি নিলেন নুসরাত ফারিয়া

  • আপডেট সময় বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১, ৪.১৫ এএম
  • ৫১১ বার পড়া হয়েছে

ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে পাস করলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। ব্যাচেলরস অব ল’তে সেকেন্ড ক্লাস পেয়েছেন তিনি। এর সঙ্গে শেষ হলো চার বছরের শিক্ষাজীবন। ফারিয়া নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত ফারিয়া বলেন, ‘অবশেষে সৃষ্টিকর্তা আমার কথা শুনেছেন। আইন বিষয়ে পাস করলাম। সেকেন্ড ক্লাস পেয়েছি। এ বিষয়ে আমি আমার শিক্ষককে ধন্যবাদ দিতে চাই। তার কারণেই আমার এই পড়াশোনার জার্নিটা হয়েছে। আমি আসলে সবার কাছেই কৃতজ্ঞ।’

এ তারকা আরও যোগ করেন, ‘পড়াশোনা ও কাজ একসঙ্গে চালিয়ে যাওয়াটা বেশ কঠিন। আমার সহকর্মী ও পরিবার পাশে না থাকলে এটা সম্ভব হতো না। পাস করলাম, এটা আমার শিক্ষাজীবনের সেরা প্রাপ্তি।’

সম্প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’র শুটিং শেষ করেন ফারিয়া। ভারতের খ্যাতিমান চলচ্চিত্রকার শ্যাম বেনেগাল নির্মাণ করছেন সিনেমাটি। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বিশাল বাজেটে নির্মিত হচ্ছে এটি। বর্তমানে ঢাকায় চলছে এর শেষ ধাপের শুটিং।

সিনেমাটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। রোববার (১২ ডিসেম্বর) তার অংশের শুটিং শেষ হয়েছে। এ নিয়ে ফারিয়া বলেন, “কী অসাধারণ এক যাত্রা! আমি ধন্য, সম্মানীত এবং আনন্দিত। সিনেমাটির জন্য ‘শেখ হাসিনা’ যাত্রা শেষ হলো। এর প্রতিটি মুহূর্ত আমি সারাজীবন লালন করব।”

উল্লেখ্য, ‘বঙ্গবন্ধু’ সিনেমার কেন্দ্রীয় চরিত্র তথা বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ। এছাড়াও আছেন নুসরাত ইমরোজ তিশা, রিয়াজ আহমেদ, দিলারা জামান, সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, খায়রুল আলম সবুজ, দিলারা জামান, ফেরদৌস আহমেদ, প্রার্থনা দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগর প্রমুখ। আগামী বছরের মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পেতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort