সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

রূপগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

  • আপডেট সময় রবিবার, ২২ মে, ২০২২, ৩.১৩ এএম
  • ২৭৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ মে) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিংরাবো এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ওই ব্যাক্তির নাম জয়দেব সরকার (৫০)। সে বিংরাবো এলাকার মৃত সাধনের ছেলে। এলাকার জয়দেবের ঘরবাড়ি না থাকায় একই এলাকার সুনীল চন্দ্র বিশ্বাসের বাড়িতে তিনি পরিবার নিয়ে বসবাস করতেন। ওই বাড়ির সবকিছু দেখাশোনা করতেন। এ ছাড়াও বাড়ির পাশের জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয়রা জানায়, বিকালে বাড়ির আম গাছে উঠে একই এলাকার মাহাবুবুর রহমানের বড় ছেলে সিয়াম (১৬) ও ছোট ছেলে জুনায়েদ (১৪) আম পাড়ছিল। জয়দেব তাদেরকে আম পাড়তে নিষেধ করায় সিয়ামের সঙ্গে জয়দেবের বাকবিতণ্ডা হয়। পরে দুই ভাই তাদের বাবা মাহাবুবুর রহমান, মা রুকি বেগম ও চাচাতো ভাই মুরাদকে নিয়ে আসে। তারা সবাই মিলে জয়দেব ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় জয়দেবকে বেদম পেটানোর ফলে ঘটনাস্থলেই মারা যান।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন আহমেদ বলেন, আম পাড়াকে কেন্দ্র করে হামলার শিকার হয়ে জয়দেব নামে একজন মারা গেছে। লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort