রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

রাজ-মিমকে নিয়ে হঠাৎ কেন পরীমনির স্ট্যাটাস?

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ১০.১৮ পিএম
  • ৩৩৫ বার পড়া হয়েছে

তারকা দম্পতি পরীমনি ও শরিফুল রাজ। প্রেম থেকে তাদের প্রণয়। এরপর তাদের ঘর আলো করে আসে সন্তান রাজ্য। বেশ ভালোই কাটছিল এই দম্পতির সুখের সংসার। সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি বা পোস্ট দেখে খুব সহজেই অনুমান করা যায় দুজন সুখী জীবনযাপন করেন। সর্বশেষ পরীমনির জন্মদিনেও দুজনের ভালোবাসার উচ্ছ্বাস দেখা গেছে। কিন্তু হঠাৎ কি এমন হলো রাজ-পরীর সুখের সংসারে?

পরীমনি গতকাল রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে রাজ-মিমের সর্ম্পকের ঈঙ্গিত দেন তিনি। অন্যদিকে নির্মাতা রায়হান রাফিকেও দুষলেন এই গ্লামার-কন্যা। মুহূর্তেই স্ট্যাটাসটি ভাইরাল হয়। মনোযোগ আকর্ষণ করে গণমাধ্যমের। এবং এই স্ট্যাটাসের পরেই স্পষ্ট হয় রাজ-পরীর সংসারে অশান্তির আগুন জ্বলছে!

বিষয়টি নিয়ে পরীমনি ও শরিফুল রাজ মুখ খোলেননি। অন্যদিকে আজ বিদ্যা সিনহা মিম একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন তার কাজে ঈর্ষাণ্বিত হয়ে একটা পক্ষ তাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটাচ্ছে।

কি এমন ঘটেছে পরীমনির জীবনে যে তিনি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন? এমন প্রশ্ন অনেকের। পরীর স্ট্যাটাসের কমেন্ট বক্সেও ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা বিষয়টি জানতে চেয়েছেন।

বিভিন্ন মাধ্যমে খবর নিয়ে জানা যায় এর উত্তর। তবে পরী কিংবা রাজ এই উত্তর দেননি। বিশ্বস্ত একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, গতকাল রাতে (৯ নভেম্বর) ঝগড়া হয় পরী এবং রাজের। এই ঝগড়ার কারণ ছিলেন বিদ্যা সিনহা মিম। তাকে নিয়েই দুজনের কথা কাটাকাটি। এরপরই পরীমনি ফেসবুকে পোস্ট করেন মিমকে ট্যাগ করে।

পরীমনি স্ট্যাটাসে লিখেছিলেন, ‘মিম, নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’ অন্যদিকে বর রাজের উদ্দেশ্যে তার বার্তা ছিল, ‘এটা এত দূর গড়াতে দেওয়া উচিত হয় নাই তোমার।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort