রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

রণবীরের বিয়েতে মন ভেঙেছে দীঘির, ঘুমাতে পারেননি রাতে

  • আপডেট সময় শনিবার, ১৬ এপ্রিল, ২০২২, ৪.২৯ এএম
  • ২৮৯ বার পড়া হয়েছে

কারো পৌষ মাস, কারো সর্বনাশ; বিষয়টা যেন এমন হয়ে গেল। বিয়ে করেছেন বলিউডের প্রেমিক পুরুষ খ্যাত অভিনেতা রণবীর কাপুর। আর এই ঘটনায় মন ভেঙেছে লাখো তরুণীর। কেবল ভারতে নয়, বাংলাদেশেও তার অগণিত ভক্ত ছড়িয়ে আছে। এমনকি দেশের শোবিজ অঙ্গনের তারকাদের অনেকেও রণবীরের পাগল। তাই রণবীর বিয়ে করায় ভীষণ মন খারাপ তাদের।

রণবীরপ্রেমীদের একজন তরুণ অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। তিনি জানালেন, রণবীরের বিয়ের ছবি দেখার পর সারারাত আর ঘুমাতে পারেননি। কারণ রণবীর তার ক্রাশ।

গণমাধ্যমকে দীঘি জানান, দীর্ঘদিন ধরেই নিজের মোবাইল ফোনের ওয়ালপেপারে রণবীরের ছবি দিয়ে রেখেছেন। এমনকি ফোনে তার নামে একটি আলাদা ফোল্ডারও আছে। যেখানে সব তার ছবি।

এত বেশি প্রিয় যেই তারকা, তার বিয়েটা মেনে নিতে পারছেন না দীঘি। তার মতে, যদি ক্যাটরিনা কিংবা দীপিকার সঙ্গে বিয়ে হতো, তাহলে তিনি কষ্ট করে হলেও মেনে নিতেন। কিন্তু আলিয়াকে একদমই পছন্দ না দীঘির। তাই কষ্টে বুক ফেটে যাচ্ছে ‘তুমি আছো তুমি নেই’ নায়িকার।

কষ্টে সারারাত ঘুমাতে পারেননি দীঘি। ডায়েট ভুলে পেস্ট্রি খেয়েছেন। এভাবেই রণবীরের বিয়ের শোক সামলে নেওয়ার চেষ্টা করেছেন তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ এপ্রিল) নিজের বাড়ি ‘বাস্তু’তে আলিয়া ভাটকে বিয়ে করেছেন রণবীর কাপুর। এর মাধ্যমে তারা চার বছরের প্রেমকে পূর্ণতা দিলেন। আগামী ১৭ এপ্রিল বড় আয়োজনে বলিউডবাসীকে নিয়ে গ্র্যান্ড রিসেপশন পার্টি দেবেন নবদম্পতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort