রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

মোশাররফ করিমে মুগ্ধ দর্শক, একই দিনে দুই দেশে ‘হুব্বা’

  • আপডেট সময় বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ৩.৫৮ এএম
  • ২৩২ বার পড়া হয়েছে

ভারতীয় অভিনেতা ব্রাত্য বসু। নাট্যকার, চলচ্চিত্র পরিচালক হিসেবেও তার খ্যাতি রয়েছে। কয়েক বছর আগে বাংলাদেশের গুণী অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে ‘ডিকশনারি’ সিনেমা নির্মাণ করেন তিনি। এটি ছিল এ জুটির প্রথম কাজ।

কয়েক বছরের বিরতি নিয়ে মোশাররফ করিমকে নিয়ে ব্রাত্য বসু নির্মাণ করেছেন ‘হুব্বা’ শিরোনামে সিনেমা। গত জুলাই মাসে সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ্যে আসে। কয়েক দিন আগে মুক্তি পায় সিনেমাটির ট্রেইলার। ২ মিনিট ১৩ সেকেন্ডের ট্রেইলারেই বাজিমাত করেছেন মোশাররফ করিম। এ অভিনেতার পারফরম্যান্স দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা।

আগেই জানা যায়, ২০২৪ সালের ১৯ জানুয়ারি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘হুব্বা’। এবার জানা গেলো, একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। দর্শক আগ্রহের কথা মাথায় রেখে সিনেমাটি বাংলাদেশে মুক্তির উদ্যোগ নিয়েছে প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘‘হুব্বা’ সিনেমায় হুব্বা মানে মোশাররফ করিম একজন গ্যাংস্টার থাকেন। সিনেমাটিতে হুব্বার জীবনের উত্থান-পতন ও অন্ধকার দিক খুব সুন্দরভাবে তুলে ধরেছেন পরিচালক ব্রাত্য বসু। এর ট্রেইলার অনলাইনে দেখে আমাদের মনে হলো, মোশাররফ করিমের এমন একটি সিনেমা বাংলাদেশের দর্শকের দেখার সুযোগ থাকা উচিত। সে আলোকে জাজ ‘হুব্বা’ বাংলাদেশে পরিবেশনার দায়িত্ব নিয়েছে।’’

‘হুব্বা’ সিনেমার কাহিনিপট বর্ণনা করে এর আগে ভারতীয় একটি সংবাদমাধ্যমে পরিচালক ব্রাত্য বসু বলেন, ‘‘থ্রিলার-কমেডির মিশেলে তৈরি করা হয়েছে এই সিনেমা। হুব্বা শ্যামল ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামে পরিচিত ছিলেন। খুন, জখম, ড্রাগ পাচার ইত্যাদি বহু অপরাধে অপরাধী। অজস্র পুলিশ কেস ছিল তার নামে। এক সময় তিনি ভোটে দাঁড়াতেও চেয়েছিলেন। যতবারই তাকে গ্রেপ্তার করে পুলিশ, ততবারই জামিনে বেরিয়ে যান। ২০১১ সালে বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের মৃতদেহ ভেসে ওঠে। এই সিনেমার মাধ্যমে আমি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং অপরাধ জগতের চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’’

‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামে পরিচিত হুব্বা শ্যামল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এছাড়াও অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, কাঞ্চন মল্লিক, পৌলোমী বসু, গম্ভীরা ভট্টাচার্য, লোকনাথ দে, অশোক মজুমদার, অনুজয় চ্যাটার্জি, সৌম্য সেনগুপ্ত, সুমিত কুমার রায় প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort