শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এ এস আই কামরুল সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা পাটোয়ারীরা জনগণের চোখের কাঁটা, দাঁতভাঙা জবাব দেওয়া হবে: সাখাওয়াত আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ তোলারাম কলেজের সংঘর্ষে আহত শিবির নেতাদের দেখতে হাসপাতালে জামায়াত আমীর বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার

মুন্সীগঞ্জে যুবদল সদস্য সচিবের পদ স্থগিত: বিক্ষোভে নেতাকর্মীরা: সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে মহাসড়ক অবরোধ করা হবে বলেও ঘোষণা দেন

  • আপডেট সময় সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১.০৮ এএম
  • ১২৮ বার পড়া হয়েছে

আনিছুর রহমান রলিন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানার দলীয় পদ স্থগিতের প্রতিবাদে মুন্সীগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা।
রবিবার বিকাল ৪টার দিকে শহরের প্রধান সড়কে এ বিক্ষোভ কর্মসূচি হয়।
প্রতিবাদ সভা থেকে নেতাকর্মীরা ঘোষণা দেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুবদল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।
একই সঙ্গে ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
এর আগে শহর ও আশপাশের এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা থানারপুল এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে প্রতিবাদ সভা হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী আবু সুফিয়ান বিপ্লব, শহর বিএনপির ৩নং ওয়ার্ড সভাপতি মো. শিপলু সিকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আরিফ হোসেন, জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক মো. মহসিন হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব হাসান সোহাগ, গজারিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন সরকার, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. তাইজুল ইসলাম, জেলা জুলাই মঞ্চের আহ্বায়ক রায়হান রাব্বি আরও অনেকে।
শনিবার রাত ৮টার দিকে যুবদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলামের স্বাক্ষরিত পত্রে জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানার পদ স্থগিত করা হয়। একই সঙ্গে ওই পদে মোজাম্মেল হক মুন্নাকে দায়িত্ব দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে রাত ৯টার দিকে বিক্ষুব্ধ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort