রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

মুক্তির আগেই শাহরুখের ‘ডাঙ্কি’ সিনেমার আয় ১৩২ কোটি টাকা

  • আপডেট সময় শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ৩.৫৭ এএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

দীর্ঘ চার বছরের বিরতি ভেঙে চলতি বছরের শুরুতে প্রেক্ষাগৃহে ফিরেন বলিউড বাদশা শাহরুখ খান। তার রাজকীয় প্রত্যাবর্তন মুগ্ধ করেছে ভক্তদের। তার পরবর্তী সিনেমা ‘ডাঙ্কি’। রাজ কুমার হিরানি পরিচালিত এ সিনেমা আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে। কিন্তু মুক্তির আগেই মোটা অঙ্কের অর্থ আয় করেছে সিনেমাটি।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শাহরুখ খান ও পরিচালক রাজকুমার হিরানি দুজনেই ‘ডাঙ্কি’ সিনেমার লাভের অংশীদার। ‘জওয়ান’ সিনেমার পথে হেঁটেই নন থিয়েট্রিকাল (ওটিটি কিংবা টেলিভিশন চ্যানেল) স্বত্ত্ব মুক্তির আগেই ১০০ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১৩২ কোটি ৪২ লাখ টাকার বেশি) বিক্রি করেছে। সিনেমাটির টিজার ও গান মুক্তি পেয়েছে। আর তা দেখেই বক্স অফিস বিশ্লেষকরা দাবি করেছেন— সিনেমাটি হাজার কোটি রুপির বেশি আয় করবে।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ডাঙ্কি’ সিনেমার বাজেটও কম। গত কয়েক বছরে শাহরুখের সিনেমার বাজেটের হিসাব দেখলেই তা স্পষ্ট। তার অভিনীত ‘জব হ্যারি মেট সেজল’ সিনেমার বাজেট ছিল ৯০ কোটি রুপি। ‘রইস’ সিনেমার বাজেট ছিল ৯০-৯৫ কোটি রুপি। ‘জিরো’ সিনেমার বাজেট ছিল প্রায় ২০০ কোটি রুপি। ‘পাঠান’ নির্মাণে ব্যয় হয়েছে ২৪০ কোটি রুপি এবং ‘জওয়ান’ সিনেমার বাজেট ছিল ৩০০ কোটি রুপি। আর ‘ডাঙ্কি’ সিনেমার বাজেট ৮৫ কোটি রুপি। তবে এই বাজেটের মধ্যে তারকাদের পারিশ্রমিক অন্তর্ভুক্ত নেই।

শাহরুখ খানের সঙ্গে প্রথমবার ‘ডাঙ্কি’ সিনেমায় কাজ করলেন রাজকুমার হিরানি। সিনেমাটিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন তাপসী পান্নু। তা ছাড়াও অভিনয় করেছেন— দিয়া মির্জা, বোমান ইরানি প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort