রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

মা হলেন কাজল

  • আপডেট সময় বুধবার, ২০ এপ্রিল, ২০২২, ৪.২৫ এএম
  • ২৯৭ বার পড়া হয়েছে

প্রথমবার মা হলেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। মা এবং সদ্যোজাত দুজনেই ভালো আছেন।

ভাইরাল ভাইয়ানি নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এ তথ্য প্রকাশ্যে এসেছে। তবে এখনও কাজল আগরওয়াল বা তাঁর স্বামীর পক্ষ থেকে কোনো ঘোষণা করা হয়নি সন্তান ভূমিষ্ঠ হওয়ার বিষয়ে।

২০২০ সালের ৩০ অক্টোবর প্রেমিক গৌতম কিসলুকে বিয়ে করেন কাজল। বিয়ের পর থেকেই এই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শুরু হয়। তবে চলতি বছর জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি জানান এই অভিনেত্রী।

কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন কাজল। সেখানে তিনি গৌতম কিসলুকে উদ্দেশ্য করে লেখেন, ‘প্রিয় স্বামী, একজন মেয়ে যেমনটা চায় তেমন অসাধারণ একজন স্বামী ও হবু বাবা হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। নিঃস্বার্থ হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। প্রায় প্রতিদিনই আমার সঙ্গে জেগে থাকা, কারণ সকাল বেলা অসুস্থ মনে হতো, আমার সঙ্গে সপ্তাহের পর সপ্তাহ সোফায় থাকা কারণ সেখানে আমি ঘুমানোর জন্য বেশি স্বস্তিবোধ করি। ডাক্তারকে খবর দেওয়া, মায়ের কাছে নিয়ে যাওয়া, কখনোই আমাকে মন খারাপ না হতে দেওয়া, ঠিকমতো খাবার খেয়েছি কিনা নিশ্চিত হওয়া, আমার যত্ন নেওয়া এবং সবশেষ সবকিছুর মধ্যে আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ।’

মা হওয়ার জন্য বর্তমানে অভিনয় থেকে বিরতিতে কাজল। আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে তার পরবর্তী সিনেমা ‘আচার্য’। এতে আরো অভিনয় করছেন চিরঞ্জীবী, রাম চরণ, পূজা হেগড়ে প্রমুখ। এটি ছাড়াও ‘ইন্ডিয়ান টু’, ‘প্যারিস প্যারিস’ও ‘উমা’ সিনেমায় দেখা যাবে তাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort