শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

মা, ভাই-বোনদের বিরুদ্ধে জিডি করলেন পপি

  • আপডেট সময় শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১২.৫৭ পিএম
  • ১১৯ বার পড়া হয়েছে

নিজের মা, ভাই-বোনদের নামে সাধারণ ডায়েরি করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নায়িকা সাদিকা পারভিন পপি। বৃহ¯পতিবার (৬ ফেব্রুয়ারি) খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করেন তিনি। জিডি নং-৪৪৩। এ তথ্য নিশ্চিত করেছেন পপি নিজেই। তিনি বলেন, ২০০৮ সালে আমার কষ্টার্জিত টাকায় ৬ কাঠা জমি কিনেছি। জমিতে যেতে ১০ ফিট জায়গা আমার। কিন্তু আমার মা, ভাই-বোনদের অত্যাচারের কারণে আজও জমিটি ভোগ করতে পারিনি। রাস্তাও ব্যবহার করতে দেয় না। উল্টো আমার নামে মিথ্যাচার করছে ও হত্যার হুমকি দিচ্ছে। যে কারণে জিডি করেছি, প্রয়োজনে মামলা করব। এদিকে জিডি সূত্রে জানা যায়, পপির মা এবং ভাইবোন তার কেনা জমি দখল করে রেখেছেন দীর্ঘদিন যাবত। একাধিকবার জমি ছেড়ে দেওয়ার অনুরোধ করেও সমাধান হয়নি। বর্তমানে জমি দখল নিতে পপিকে ভয় দেখানো হচ্ছে। পপির পরিবারের সদস্যরা বুধবার (৫ ফেব্রুয়ারি) সোনাডাঙ্গার শিববাড়ি এলাকায় পপির কেনা জমি খালি করে দেওয়ার কথা বলে তার জমির দেখা শোনার দায়িত্বে থাকা ব্যক্তিকে হুমকি দেয়। অন্যদিকে, গত বৃহ¯পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো একটি ভিডিও বার্তায় পপি বলেন, ২৮ বছর অনেক সুনামের সঙ্গে চলচ্চিত্রে কাজ করেছি। কোটি কোটি দর্শকের ভালোবাসা পেয়েছি। কিন্তু আজ ক্যামেরার সামনে কথা বলছি. একজন ব্যর্থ মানুষ হিসেবে। কারণ, সবার মন জয় করতে পারলেও ২৮ বছর আমি যাদের জন্য কাজ করেছি, যাদের এই হাতে লালনপালন করেছি, তাদের কাছেই আমি একজন অযোগ্য মানুষ। আমি যখন ইনকাম করেছি, তখন আমি আমার পরিবারের কাছে প্রিয় একজন মানুষ ছিলাম। এখন তেমন দিতে পারি না, তাই আমি এখন তাদের কাছে শত্রুর মতো। জমি দখলের বিষয়ে পপি বলেন, আমার মা-বোন যে অভিযোগগুলো করছে, সবগুলো মিথ্যা ও বানোয়াট। তারা সত্য একটি বিষয়কে অসত্য বলে প্রমাণ করা চেষ্টা করছে। পপি তার নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে বলেন, আমার আপন ভাই-বোন আমাকে একের পর এক নির্যাতন করেছে। তারা আমাকে শারীরিক নির্যাতন করতেও বাদ দেয়নি। আমার টাকা চুরি করে আমাকেই মারার পরিকল্পনা করেছিল তারা। এমনকি, আমাকে খুন করে ফেলার জন্য খুনিকে টাকা দিয়েছে। এর আগে স্বামী-সন্তান নিয়ে খুলনায় গিয়ে নিজের বোনকে হত্যার হুমকি দিয়েছেন পপি, এমন অভিযোগ করেন তার বোন ফিরোজা পারভীন। গত সোমবার (৩ ফেব্রুয়ারি) সোনাডাঙ্গা থানায় পপির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন ফিরোজা পারভীন। জিডিতে তিনি তার বোনের স্বামী আদনান উদ্দিন কামালের নামও উল্লেখ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort