রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

মাহি মা হলে বাজি ফাটাবেন পরীমণি!

  • আপডেট সময় বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ৪.৪৯ এএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি মা হচ্ছেন। সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে তিনি নিজেই সুখবরটি জানিয়েছেন।

অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়ে মাহি বলেন, ‘আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিনরাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ, আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

নায়িকা মাহির অন্তঃসত্ত্বা হওয়ার খবরে আর সবার চেয়ে যেন একটু বেশিই খুশি হয়েছেন মাস খানেক আগে প্রথমবার মা হওয়া নায়িকা পরীমণি।

মা হতে যাওয়ার খবর শুন মাহিকে শুভকামনা জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন পরী। সেখানে তিনি লেখেন, ‘অভিনন্দন মাহিয়া সরকার মাহি।’ সঙ্গে জুড়ে দেন ভালোবাসার একটি ইমোজি।

এই নায়িকা আরও লেখেন, ‘দল ভারী হয়ে গেল আমাদের লালালা। বাজি ফাটাবো শুধু বাজিইইই…। অনেক দোয়া, অনেক ভালোবাসা।’
এদিকে সন্তান আগমনের খবরে মাহিকে শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা পূর্ণিমা, নিপুণ আক্তার, আঁচল, আইরিন, জাহারা মিতু, পিয়া জান্নাতুল, নায়ক নিরব, ইমনসহ অনেকে।

উল্লেখ্য, গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেছেন মাহিয়া মাহি। বিয়ের পর থেকেই তিনি সিনেমা থেকে অনিয়মিত হয়ে গেছেন। গেলো ডিসেম্বরে মক্কায় গিয়ে স্বামীর সঙ্গে ওমরাহ পালন করে এসেছেন। এবার তাদের ঘর আলোকিত করে আসছে নতুন মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort