শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

মালয়েশিয়ায় পৃথক অভিযানে বাংলাদেশিসহ ২৩৫ অভিবাসী আটক

  • আপডেট সময় বুধবার, ৩০ জুন, ২০২১, ৪.১৪ এএম
  • ৬৬১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে দুই প্রদেশ থেকে বাংলাদেশিসহ মোট ২৩৫ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (২৯ জুন) রাতে দেশটির গণমাধ্যম ও অভিবাসন বিভাগের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার (২৯ জুন) ভোর ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত দেশটির মালাক্কা প্রদেশ ও কুয়ালা তেরেঙ্গানু নামক দুটি পৃথক স্থানে পৃথক সময়ে অভিযান পরিচালনা করে ২৩৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। আটক ২৩৫ জনের মধ্যে ১৮ জন বাংলাদেশের ও ইন্দোনেশিয়ার ১৭ জন নাগরিক রয়েছেন।
কুয়ালা তেরেঙ্গানু এলাকার কয়েকটি নির্মাণ সেক্টরে অভিযান পরিচালনা করে ২০০ জন অভিবাসী আটক করা হয়েছে। তবে এই অভিযানে কতজন বাংলাদেশি বা অন্য দেশের কতজন নাগরিক রয়েছেন, বিবৃতিতে তা উল্লেখ করা হয়নি।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদ্দিন এক বিবৃতিতে বলেন, আটক বিদেশিদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/১৯৬৩ এর অধীনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এসব বিদেশিকে অবৈধভাবে নিয়োগের অভিযোগে তাদের নিয়োগকারীদের বিরুদ্ধেও একই আইনের আওতায় তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, মালয়েশিয়ায় থাকা অভিবাসীদের প্রচলিত আইন মানতে হবে।
দেশটির মালাক্কা প্রদেশে ইমিগ্রেশন বিভাগের যৌথ অভিযানে একটি ডুরিয়ান (জাতীয় ফল) বাগানে লুকিয়ে থাকা ৩৫ জন অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৮ জন বাংলাদেশের ও ১৭ জন ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তাদের বৈধ কাগজপত্র না থাকার কারণে আটক করা হয়েছে। আটক অভিবাসীদেরকে মাচাম্বু ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানোর আগে কোভিড-১৯ স্ক্রিনিং পরীক্ষা করতে জেলা স্বাস্থ্যকেন্দ্রে (পিকেডি) নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort