বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন প‌দের লো‌ভে জে‌গে‌ উঠেছে লাপাত্তা মামা-ভা‌গ্নে ! খানপুর হাসপাতালে ১৯ বছর ধরে একই পদে মেডিকেল টেকনোলজিস্ট আক্তারুজ্জামানকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার অভিযোগ ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক যুব উন্নয়ন কর্মকর্তা শাহেনশাহর মা জাহানারা আর নেই সরকারি সময়সূচি উপেক্ষার অভিযোগ: কাউলীবেড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা নিতে এসে হয়রানির শিকার সাধারণ মানুষ

মমতার দলে যোগ দিচ্ছেন ঋত্বিকা, গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন অভিনেত্রী

  • আপডেট সময় সোমবার, ২১ জুলাই, ২০২৫, ২.২৫ পিএম
  • ৯৮ বার পড়া হয়েছে

টালিউড অভিনেত্রী ঋতিকা সেন রাজনীতিতে আসছেন। চলতি বছরের মার্চ মাসে হঠাৎ করেই আলোচনায় আসেন অভিনেত্রী। আগামী বছর বিধানসভা নির্বাচনে নাকি শাসক দলের হয়ে লড়তে পারেন তিনি। আজকের তৃণমূলের সমাবেশমঞ্চ থেকেও আসতে পারে ঘোষণা—এমনটিই গুঞ্জন চলছে।

এর আগে বাংলা বিনোদন জগতের তারকারা একাধিক লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন । অনেকে ভোটে জিতেছেন, আবার অনেকে পারেননি। সফলদের তালিকায় ছিলেন অভিনেতা দেব, মিমি চক্রবর্তী, সোহম চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, রচনা বন্দ্যোপাধ্যায়, নুসরাত জাহান থেকে রাজ চক্রবর্তী।

অভিনেত্রী মিমি চক্রবর্তী, নুসরাত শাসক দলের সাবেক সংসদ সদস্য। রচনা ব্যানার্জি নবনির্বাচিত সংসদ সদস্য। দেব এখনো সংসদ সদস্য পদে রয়েছেন। বিধায়ক ও কাউন্সিলর পদেও একইভাবে টালিউডের জয়ী প্রার্থীরা রয়েছেন। সে তালিকায় নতুন সংযোজন কি ঋত্বিকা?

এর আগে চলতি বছরের মার্চ মাসে একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ঋত্বিকা বলেছিলেন— এমনও দিন গেছে দলের ৪০টি প্রচারে টানা যোগ দিয়েছি। মুখ্যমন্ত্রী যখন ডেকেছেন তখনই সাড়া দিয়েছি। ফলে সেই জায়গা থেকে এ ধরনের ভুয়া খবর ছড়িয়েছে। আবার সেই গুঞ্জন মাথাচাড়া দিয়েছে।

এবার শোনা যাচ্ছে, আজকের মঞ্চে নাকি তার হাতে নতুন দায়িত্বভার তুলে দিতে পারেন মুখ্যমন্ত্রী। আগামী বিধানসভা নির্বাচনে তিনিই নাকি নতুন মুখ। অভিনেত্রী এর আগে জানিয়েছিলেন, রাজনীতিতে আসার কোনো প্রশ্নই ওঠে না।

ঋত্বিকার কাছে আবারও জানতে চাওয়া হয় হলে অভিনেত্রী মৃদু হেসে বলেন, গুঞ্জন আমি ছড়াইনি। আমার কাছে জানতে চাওয়া হয়েছিল। ফলে কী করে জানব কেন এ রকম গুঞ্জন বারবার ছড়াচ্ছে?

তিনি বলেন, তিনি মত বদলাননি। আগেও যা বলেছেন এখনও তাই-ই বলবেন। তিনি রাজনীতিতে আসছেন না। তিনি বিজ্ঞাপনী ছবির শুটিংয়ে ব্যস্ত। তবে রাজনীতি থেকে দূরত্ব রাখতে চাইছেন।

ঋত্বিকা বলেন, রাজনীতি বুঝি না। রাজনীতিতে যোগ দেওয়ার মতো বয়সও আমার হয়নি। তারপরও যদি কোনো দিন সুযোগ আসে অবশ্যই বিবেচনা করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort