বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

মমতাজ-বেলালের ‘বাপের বড় পোলা’

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২, ৬.৪৩ এএম
  • ২৭২ বার পড়া হয়েছে

ফোক সম্রাজ্ঞী মমতাজ বেশ কিছু আলোচিত আধুনিক গানও উপহার দিয়েছেন। দীর্ঘদিন পর নতুন গান নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। ‘বাপের বড় পোলা’ শিরোনামের গানটিতে মমতাজের সঙ্গে কণ্ঠ দিয়েছেন বেলাল খান।

‘আব্বে বাপের বড় পোলা/ তার চোখ দুইটা ঘোলা ঘোলা/ গলির চিপায় খিস্তি ঝাড়ে/ জামার বোতাম রাখে খোলা’—এমন চমকপ্রদ কথার গানটি রচনা করেছেন সোমেশ্বর অলি। কণ্ঠ দেয়ার পাশাপাশি সুর করেছেন বেলাল খান। সংগীতায়োজন করেছেন আল আমিন ও আদিব।

জমজমাট ঘরানার গানটি নিয়ে নির্মিত হয়েছে ভিডিও। বহুল আলোচিত ‘লোকাল বাস’ গানের পর নতুন এই গানের ভিডিওতে পারফর্ম করেছেন মমতাজ। এছাড়াও পারফর্ম করেছেন বেলাল খান, রেহনুমা মোস্তফা ও আলভী জাহেরসহ একদল নৃত্যশিল্পী। কোরিওগ্রাফি করেছেন রুহুল আমিন। ভিডিওটি পরিচালনা করেছেন শুভব্রত সরকার।

বেলাল খানের সঙ্গে দ্বিতীয়বারের মতো কাজ করলেন মমতাজ। তা জানিয়ে এই শিল্পী বলেন—‘বেলালের সুরে প্রথমবার গেয়েছিলাম নেকাব্বরের মহাপ্রয়াণ সিনেমায়। এই সিনেমায় গেয়ে একসঙ্গে দুজনেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম। এবারের গানটি একেবারেই আলাদা। তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে অনেকটা পুরান ঢাকার ভাষার আদলে রিদমিক মজার একটি গান তৈরি হয়েছে। ভিডিওটি করতে গিয়েও অনেক মজা করেছি। আশা করছি, শ্রোতারা গানটিতে অন্যরকম আনন্দ পাবেন।’

 

নতুন এ গান নিয়ে আশাবাদী বেলাল খান বলেন, ‘মমতাজ আপাকে ভেবেই গানটির পরিকল্পনা ও ডিজাইন করেছিলাম। বলা যেতে পারে নতুন জেনারেশনের সঙ্গে যোগাযোগ স্থাপনের একটা চেষ্টা ছিল এটি। শেষ পর্যন্ত এই ঈদে সেই পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে। আমি গানটি নিয়ে দারুণ আশাবাদী।’

‘বাপের বড় পোলা’ গানটি ঈদুল ফিতরের ২৫ এপ্রিল বেলাল খানের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। পাশাপাশি স্বাধীন, অ্যামাজন প্রাইম, স্পটিফাই, আইটিউনস, গানা, সাভান, জিপি মিউজিকসহ দেশি-বিদেশি সকল প্ল্যাটফর্মে মুক্তি পাবে গানটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort