রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ভয়াবহ সংকটে শ্রীলঙ্কা, নিজ দেশের জন্য জ্যাকুলিনের আকুতি

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২, ৭.৫৮ এএম
  • ২৭১ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কার ইতিহাসে সবচেয়ে বিপর্যস্ত সময় যাচ্ছে বর্তমানে। দেশটির অর্থনীতি কার্যত ধ্বসে পড়েছে। ইতোমধ্যে দেশটির সব মন্ত্রী পদত্যাগ করেছেন। দ্রব্যমূল্যে ছুঁয়েছে আকাশ। জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম ক্ষোভ ও হতাশা।

এমন ভয়াবহ সংকটের সময়ে নিজ দেশের কথা স্মরণ করেছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ভারতের সিনেমায় এসে জনপ্রিয়তা পেলেও জ্যাকুলিন মূলত শ্রীলঙ্কান সুন্দরী। কাজের সুবাদেই মুম্বাইতে বসতি গড়েছেন।

শ্রীলঙ্কার সংকট নিয়ে ইনস্টাগ্রামে বার্তা দিয়েছেন অভিনেত্রী। তিনি জানান, এই প্রসঙ্গে বিশ্বের নানা প্রান্ত থেকে অনেক দিন ধরে মতামত পাচ্ছেন৷ তবে তিনি মনে করেন, এই পরিস্থিতিতে মতামত দেওয়ার থেকে আরও বেশি প্রয়োজন শ্রীলঙ্কার পাশে দাঁড়ানো৷ জ্যাকুলিনের ভাষ্য, ‘‘সারা বিশ্ব এবং আমার মানুষজনের আর কোনও বিচার প্রয়োজন নেই৷ তাদের দরকার সহমর্মিতা এবং সমর্থন৷ তাদের সামর্থ্য ও ভাল থাকার জন্য দু’ মিনিটের নীরব প্রার্থনাও এই দূরত্ব অনেক লাঘব করবে৷’’

শ্রীলঙ্কান নাগরিকদের প্রতি জ্যাকুলিনের বক্তব্য, ‘আমি আশা করছি এই পরিস্থিতি খুব দ্রুত শেষ হয়ে যাবে৷ সাধারণ মানুষের জন্য যা শান্তি ও হিতকর পথ, সেই পথেই সমাধান আসবে বলে আমার ধারণা৷ যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের অসীম শক্তির জন্য প্রার্থনা করছি৷ সর্বত্র শান্তি আসুক৷’

উল্লেখ্য, ২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কা খেতাব পেয়েছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। সাংবাদিকতাও করেছেন বেশ কিছুদিন। ২০০৯ সালে তিনি মডেলিং ও সিনেমায় কাজের স্বপ্ন নিয়ে ভারতের মুম্বাইতে আসেন। ওই বছরই তিনি ‘আলাদিন’ নামের একটি সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর ধীরে ধীরে জনপ্রিয় অভিনেত্রীতে পরিণত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort