শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ভিন্ন ঘরানার গল্প পছন্দ

  • আপডেট সময় রবিবার, ২ মার্চ, ২০২৫, ১১.১০ এএম
  • ১১৩ বার পড়া হয়েছে

জারিন জারা খান একাধারে মডেল, অভিনেত্রী, উপস্থাপক ও রেডিও জকি। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক নানা বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসুদুর রহমান

বর্তমানে ব্যস্ততা কী নিয়ে?

রেডিও প্রোগ্রাম ছাড়াও ঈদের কাজ নিয়ে ব্যস্ততা যাচ্ছে। বেশ কিছু ব্র্যান্ডের একের পর এক ফটোশুট করছি। এ ছাড়া সম্প্রতি প্রাণের একটি নতুন বিজ্ঞাপনে মডেল হয়েছি।

দীর্ঘদিন আপনাকে নাটকে দেখা যাচ্ছে না…

মডেলিংয়ে সময় দিলেও দীর্ঘদিন ধরে নাটক থেকে দূরে আছি। সর্বশেষ রেদওয়ানুল হক ফারদিনের পরিচালনায় প্রত্যয়ের সঙ্গে ‘মন গহীনে’ অভিনয় করেছিলাম। নাটকটি খুব সম্ভব ২০২৩ সালে প্রচার হয়েছিল। প্রস্তাব পেলেও ব্যস্ততার কারণে অভিনয় করা হচ্ছে না। আসছে ঈদের জন্যও একাধিক নাটকের প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছে। তবে আশা করি কুরবানির ঈদের নাটকে দেখা যাবে। ছোট পর্দায় নিয়মিত হওয়ার ইচ্ছে আছে।

সিনেমা নিয়ে পরিকল্পনা আছে কি?

শাকিব খানের সঙ্গে অভিনয় করার সুযোগ হয়েছিল। কিন্তু ব্যক্তিগত ও পারিবারিক সম্মতি না থাকার কারণে কাজটি করা হয়নি। ভালো গল্প ও চরিত্র পেলে সিনেমায় অভিনয় করব। অ্যাকশন কিংবা বাণিজ্যিক নির্ভর চলচ্চিত্রের বাইরে ভিন্ন ঘরানার গল্প আমার পছন্দ।

সৌন্দর্য, না অভিনয় কোনটির প্রতি দর্শকের আগ্রহ?

কথায় বলে ‘আগে দর্শনধারী তারপর গুণবিচারী’। এ জন্যই নায়ক-নায়িকারা দেখেতে সুন্দর থাকেন। একজন নায়িকা প্রাথমিকভাবে নির্বাচিত হন চেহারার গুণে। অভিনয় ভালো জানলেও একজন কুৎসিত নারীকে কোনো নির্মাতা অভিয়ের সুযোগ দেন না। তবে অভিনয় যোগ্যতার গুরুত্ব আছে।

কোন পরিচয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন?

উপস্থাপনা, মডেলিং ও অভিনয় করলেও কথা বন্ধু অর্থাৎ রেডিও জকি পরিচয় দিতেই আমার ভালো লাগে। না দেখেও যার প্রতি শ্রোতাদের ভালোবাসা জন্মে।

কাউকে আইডল মনে করেন?

মডেলিংয়ে বুলবুল টুম্পা আপু ও অভিনয়ে নুসরাত ইমরোজ তিশাকে আমার খুব ভালো লাগে। টুম্পা আপুর কাছ থেকে সরাসরি আমি শিখেছি। আর তিশার অভিনয় আমাকে অনুপ্রাণিত করে বারবার।

রেডিও জকি কতটা চ্যালেঞ্জিং?

এই পেশাটি অনেকটা কঠিন বলেই আমি মনে করি। কথা বলার মাধ্যমে অসংখ্য শ্রোতাকে দীর্ঘ সময় ধরে রাখা অনেক বড় চ্যালেঞ্জ। স্ক্রিপ্ট ছাড়া অনবরত কথা বলতে হয়। শুদ্ধ উচ্চারণের পাশাপাশি বলার স্টাইল, অনেক বেশি জানাশোনা ও উপস্থিত বুদ্ধি থাকতে হবে। অপ্রাসঙ্গিক বিষয়ে একেবারেই বলা যাবে না। নিজেকে প্রাণোচ্ছল রাখা বাঞ্ছনীয়। না দেখেও শ্রোতাদের মনমানসিকতা অনুধাবন করতে হবে। কথা দিয়ে মানুষের মন ভালো করার অসাধারণ ক্ষমতা না থাকলে হবে না। রাত-দিনের পরিবেশ বুঝে শ্রোতাদের সঙ্গে যুক্ত থাকতে হয়। অনেকে গভীর রাতে গান না বাজিয়ে রেডিও শোনেন নিজের মনটাকে ভালো রাখেন। কথার মাধ্যমে তাদের আকৃষ্ট রাখতে হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort