শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ভারতীয় নারী হিসেবে ভয়, হঠাৎ কেন শঙ্কিত ভূমি?

  • আপডেট সময় রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১১.৪৯ এএম
  • ১০৩ বার পড়া হয়েছে

ভারতে বসবাসকারী নারী হিসেবে নিরাপত্তাহীনতায় ভোগেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। নারীদের ওপর ঘটে চলা অত্যাচার নিয়েও কথা বলেন তিনি। হেমা কমিটির রিপোর্ট নিয়েও কথা বলেন অভিনেত্রী। তবে শুধু বিনোদন জগৎ নয়। বিনোদন জগতের বাইরেও নারীদের নিরাপত্তা নিয়ে চিন্তায় তিনি। । সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই জানালেন ভূমি পেডনেকর।

অভিনেত্রী বলেন, ভারতের এক নারী হিসেবে আমার সত্যিই ভয় করে। শুধু বিনোদন জগতের কথাই বলছি না। আমার তুতো বোন আমার সঙ্গেই মুম্বাইয়ে থাকে। ভয় করে যখন ওর বাড়ি ফিরতে ফিরতে রাত ১১টা বেজে যায়। খুবই চিন্তা হয়।

গত আগস্ট মাসে প্রকাশিত হয়েছিল হেমা কমিটির রিপোর্ট। মালায়লাম চলচ্চিত্র জগতে নারীদের ওপর হওয়া যৌন হেনস্তার ঘটনা প্রকাশ্যে আসে এই রিপোর্টের মাধ্যমে। সে প্রসঙ্গে ভূমি বলেন, ভারতের একটি অঞ্চলের চলচ্চিত্র জগতেই কেবল আইনসম্মতভাবে এ নিয়মগুলো মেনে চলা হয়েছে। রিপোর্টের মাধ্যমে সাংঘাতিক ও নির্মম কিছু ঘটনা প্রকাশ্যে উঠে এসেছে।

প্রায়ই সংবাদমাধ্যমের শীর্ষে নারীদের ওপরে অত্যাচারের ঘটনা দেখতে দেখতেও ক্লান্ত বলে জানান ভূমি। সদ্য মুক্তি পেয়েছে অভিনেত্রীর ছবি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’। এ ছবিতে রয়েছেন অভিনেতা অর্জুন কাপুর ও অভিনেত্রী রাকুলপ্রিতও। ছবি যদিও বক্স অফিসে এখনো সেভাবে সাড়া ফেলতে পারেনি বলে জানা যাচ্ছে।

আগামী দিনেও ভূমির হাতে রয়েছে বেশ কিছু কাজ। এই প্রথম ওয়েব সিরিজে অভিনয় করবেন তিনি। ওয়েব সিরিজের নাম ‘দলদল’। এ ছবিতে পুলিশের চরিত্রে দেখা যাবে তাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort