শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগ, ২০টি ঘোড়া উদ্ধার নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আইনজীবী ফজলুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শোক সভা শ্রদ্ধা ও নানা আয়োজনে নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান ডিসির নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কে দুর্ঘটনায় পথচারী নারীর মৃত্যু গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল হতে হবে: সাখাওয়াত ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বিস্ফোরণ আইন মামলায় বিএনপির ৫ নেতাকর্মীর জামিন বাতিল

  • আপডেট সময় শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩, ৪.২৮ এএম
  • ২২৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সদর মডেল থানার বিস্ফোরণ আইন মামলায় মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদসহ পাঁচ বিএনপি নেতাকর্মীর জামিন বাতিল করেছে আদালত। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এ জামিন বাতিল করেন।

জামিন বাতিল করে কারাগারে পাঠানো বিএনপি নেতারা হলেন- শাহেদ আহমেদ, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সমন্বয়ক হারুন শেখ, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাফিউদ্দিন রিয়াদ, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা জাকির হোসেন, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা পিচ্ছি মাসুম।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, পাঁচজনের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে ১ ডিসেম্বর সদর মডেল থানায় শহরের চাষাঢ়ায় মশাল মিছিল, ককটেল বিস্ফোরণ ও সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করে বিস্ফোরণ আইনে বিএনপির ৬৯ জন নেতাকর্মীর নামে মামলা করে পুলিশ। এ মামলায় উচ্চ আদালত থেকে বিএনপির নেতাকর্মীরা ছয় সপ্তাহের আগাম জামিন লাভ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort