মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩ গণঅভ্যুত্থানের পর রাজনীতি কি আবার পুরোনো পথে? নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি’র আলোচনা সভা, অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের বিরুদ্ধে ক্রেতা হয়রানি ও প্রতারণার অভিযোগ রূপগঞ্জে মোবারক হোসেন মোল্লা’র উপর সন্ত্রাসী হামলা ; সবুজ মিয়া গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ‘আবেদন ছাড়াই’ মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সাবেক ইউএনও নাহিদা বারিক ওএসডি পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী-কারবারিসহ গ্রেপ্তার ১৪০ ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ পাকিস্তানী অভিনেত্রীর

  • আপডেট সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ২.৫৫ পিএম
  • ৯৭ বার পড়া হয়েছে

স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হলো গোটা বাংলাদেশ। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে।

দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতলে ভর্তি আছেন ১৬৫ জন। মর্মান্তিক এই ঘটনা সারাদেশে শোকের মাতম সৃষ্টি করেছে। এবার দেশের গণ্ডি পেরিয়ে এ শোকের ছায়া নাড়া দিয়েছে পাকিস্তানি অভিনেত্রীদের মনেও।

জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী ইয়ুমনা জায়েদি তার ইস্টাগ্রাম স্টোরিতে এক শোক বর্তা লিখেছেন বাংলাদেশের বিমান দুর্ঘটনা নিয়ে।

বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করে ইয়ুমনা লিখেছেন, ‘এফ-সেভেন বিমান দুর্ঘটনায় প্রিয়জনদের হারানো পরিবারগুলোর প্রতি আমাদের গভীর শোক ও প্রার্থনা।’ পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজির ও লাল সবুজের পতাকা।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়।

সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort