রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

বিবাহবিচ্ছেদের ঘোষণার একদিন পর অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন গায়িকা

  • আপডেট সময় শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৪.০৬ এএম
  • ১৪৬ বার পড়া হয়েছে

অফসেটের সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়ে গত ৩১ জুলাই আদালতে আবেদন করেন মার্কিন র‌্যাপার কার্ডি বি। ঠিক তার পরের দিন এ গায়িকা জানান, ফের মা হতে যাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার (১ আগস্ট) ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি পোস্ট করেন কার্ডি বি। তাতে তাকে লাল রঙের পোশাকে দেখা যায়। পোশাকের ফাঁকে স্পষ্টভাবে উঁকি দিচ্ছে বেবি বাম্প।

এ ছবির ক্যাপশনে কার্ডি বি লেখেন, ‘প্রত্যেকটি শেষের সঙ্গে নতুন সূচনা রয়েছে। খবরটি আপনার সঙ্গে ভাগ করে নিতে পেরে কৃতজ্ঞ। আপনি আমাকে আরো ভালোবাসা, আরো জীবন এনে দিয়েছেন।’

র‌্যাপার অফসেটের সঙ্গে বিচ্ছেদের বিষয় জানতে কার্ডি বির প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে মার্কিন গণমাধ্যম এপি নিউজ। সংবাদমাধ্যমটিকে তিনি বলেন, ‘এটি বিশেষ কোনো ঘটনাকে কেন্দ্র করে হয়নি। এটি দীর্ঘ দিনের ফসল এবং সৌহাদ্যপূর্ণভাবে হয়েছে। গত ৩১ জুলাই বিচ্ছেদের আবেদন করেছেন কার্ডি বি।’

২০১৭ সালে অফসেটের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান কার্ডি বি। ওই বছরের ২৭ অক্টোবর বাগদান সারেন তারা। একই বছর গোপনে বিয়ের করেন তারা। ২০১৮ সালের ৭ এপ্রিল একটি লাইভ কনসার্টে অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দেন কার্ডি। একই বছরের জুলাইয়ে জন্ম নেয় এ দম্পতির কন‌্যা কালচার কিয়ারি।

২০২০ সালের সেপ্টেম্বরে অফসেটের সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেন কার্ডি। এর এক মাস পরই জানান, তারা একসঙ্গে থাকছেন। ২০২১ সালের ৪ সেপ্টেম্বর পুত্রসন্তানের জন্ম দেন কার্ডি। সবকিছু ঠিক থাকলে এ জুটির এটি তৃতীয় সন্তান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort