শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

বাধ্যবাধকতা নেই, তবুও স্পেনীয়দের মুখে মাস্ক

  • আপডেট সময় রবিবার, ২৭ জুন, ২০২১, ৪.৩২ এএম
  • ৬৪৩ বার পড়া হয়েছে

মাস্ক পরা বিষয়ক বাধ্যবাধকতা তুলে নিয়েছে স্পেনের সরকার। ফলে, প্রায় একবছর পর মাস্ক ছাড়াই বাইরে ঘোরাঘুরি করতে আইনত কোনো বাধা নেই দেশটির বাসিন্দাদের; কিন্তু তারপরও অনেক মানুষ তাদের পুরনো অভ্যাস অনুযায়ী মাস্ক পরেই বাইরে বের হচ্ছেন।

শনিবার দেশটির রাজধানী মাদ্রিদে স্পেনের সঙ্গীতশিল্পী ম্যানুয়েল মাস (৪০) বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘আমি ভেবেছিলাম আজ বেশিরভাগ মানুষকে মাস্ক ছাড়া দেখতে পাব, কিন্তু অবাক ব্যাপার হলে বাস্তব চিত্র তার অনেকটাই উল্টো। প্রচুর মানুষ মাস্ক পরে ঘোরাঘুরি করছেন।’

সরেজমিনে দেখা গেছে, মাদ্রিদসহ স্পেনের বিভিন্ন শহরে ঘরের অভ্যন্তরে কিংবা বাইরে বহু মানুষ মাস্ক পরে চলাচল করছেন। এমনকি যেসব জায়গায় সামাজিক দূরত্ব বজায় রাখা অসম্ভব, সেসব স্থানেও মাস্ক পরছেন তারা।

এমনই একজনের নাম আন্দ্রেয়া সোসা। ২০ বছর বয়সী এই তরুণী মাদ্রিদের একটি রেস্তোঁরায় ওয়েট্রেসের কাজ করেন। মাস্ক পরে থাকার কারণ জানতে চাইলে রয়টার্সকে তিনি বলেন, ‘আমার জন্য মাস্ক পরে থাকা জরুরি; কারণ আমি এখনও টিকা নিইনি।’

ইউরোপের যেসব দেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে করোনা, তার মধ্যে স্পেন অন্যতম। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৭ লাখ ৮২ হাজার ৪৬৩ জন এবং মারা গেছেন মোট ৮০ হাজার ৭৭৯ জন।

তবে বিগত কয়েক মাসে দৈনিক করোনায় আক্রান্ত ও ‍মৃত্যুতে লাগাম টানতে সক্ষম হয়েছে স্পেনের সরকার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এক মাস আগেও প্রতি এক লাখ মানুষে দৈনিক সংক্রমণের হার ছিল ১৫০। বর্তমানে তা নেমে এসেছে ৯৫-এ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও জানিয়েছেন, এখন পর্যন্ত স্পেনের ৪ কোটি ৭০ লাখ মানুষ করোনা টিকার অন্তত একটি ডোজ নিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort