রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ‘আবেদন ছাড়াই’ মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সাবেক ইউএনও নাহিদা বারিক ওএসডি পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী-কারবারিসহ গ্রেপ্তার ১৪০ ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা কক্সবাজারে রিসোর্টে আগুন: ফতুল্লায় একই পরিবারের তিনজনের দাফন বন্দরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা-ছেলে নিহত টানবাজারের জামাল ইয়ার্নের বিরুদ্ধে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির মামলা নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সড়ক নিরাপত্তায় সচেতনতার আহ্বান বন্দরে বিএনপি নেতা পরিচয়ে পেপার মিলে চাঁদা দাবি, হুমকি চট্টগ্রাম নগরীর ২০ ও ৩২ নং ওয়ার্ডে বি এন পির নাম ব্যাবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ উটেছে স্তানীয় কিছু অসাধু,পাতি নেতার বিরুদ্ধে

বরিশালে লাখো মুসল্লি­র সমাগমে শুরু চরমোনাই মাহফিল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ৯.৪০ এএম
  • ৩৪৩ বার পড়া হয়েছে

লাখো মুসল্লির সমাগমে বরিশাল সদর উপজেলায় তিন দিনব্যাপী ফাল্গুনের বার্ষিক মাহফিল উদ্বোধন করেছেন পির মাওলানা সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। বুধবার দুপুরে চরমোনাই মাদ্রাসা মাঠসহ পাঁচটি মাঠে আয়োজিত এ মাহফিলের উদ্বোধন করেন তিনি। এর আগে সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত মাহফিলে আসা মুসল্লি­রা কয়েক হাজার ভাগে বিভক্ত হয়ে হাতে-কলমে সালাত ও ইসলামের বুনিয়াদি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে।

আগামী শনিবার সকাল সাড়ে ৮টায় চরমোনাই পিরের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হবে। এ বছরের মাহফিলে সৌদি আরব, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মরক্কো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সুদান, ফিলিস্তিনসহ আন্তর্জাতিক ইসলামি ব্যক্তিত্বদের মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে। তিন দিনে মোট ৭টি মূল বয়ানসহ দেশ-বিদেশের উলামায়ে কেরাম বয়ান পেশ করবেন।

মাহফিলের দ্বিতীয় দিনে দেশের শীর্ষ উলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষনেতা এবং তুরস্ক, ইন্দোনেশিয়ার ইসলামি নেতারা বক্তব্য রাখবেন।

মাহফিলের তৃতীয় দিনে ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত হবে। সেখানে দেশের শীর্ষ বুদ্ধিজীবীসহ আরবের নেতারা বক্তব্য রাখবেন। মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছে আয়োজক কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort