শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ববির বয়ফ্রেন্ড নেই!

  • আপডেট সময় শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১, ৪.৩১ এএম
  • ৫৫৯ বার পড়া হয়েছে

পুরো নাম ইয়ামিন হক ববি; দর্শকদের কাছে পরিচিত ববি নামেই। ঢাকাই সিনেমার সুদর্শনা নায়িকা তিনি। ২০১০ সালে শুরু করেছিলেন রূপালি ভুবনে পথচলা। নজর কেড়েছেন বেশ কিছু সিনেমায়। লাস্যময়ী রূপে ভক্তদের হৃদস্পন্দন বাড়িয়েছেন।

কিন্তু ববির হৃদয়ে কার জন্য স্পন্দন হয়? কার স্বপ্নে বিভোর থাকেন এ নায়িকা? জানা গেল এ প্রশ্নের উত্তর। তবে ববি নয়, তার হয়ে উত্তরটি দিয়েছে স্মার্ট ফোন!

শুনতে অবাক লাগছে? আসলে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ববি তার ফেসবুকে একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যায়, তিনি তার মোবাইলে অ্যাপল সিরি সার্ভিসে কথা বলছেন।

ববি সিরিকে বলেন, ‘সিরি, আমার বয়ফ্রেন্ডকে কল করো।’ এরপর সিরি থেকে উত্তর আসে, ‘দুঃখিত, তোমার কোনো বয়ফ্রেন্ড নেই। কেবল তোমার কল্পনাতেই বয়ফ্রেন্ড আছে।’ সিরির জবাব শুনে কিছুটা মন খারাপ হয়ে যায় ববির। ঠোঁট বাঁকিয়ে সেই ভাবটা প্রকাশ করেছেন। এরপরই ভিডিওটি সমাপ্ত হয়।

অবশ্য ববি যে মজার ছলেই ভিডিওটি করেছেন, তা বুঝতে পেরেছেন অনুসারীরা। সেজন্য তারাও নানা রকম মন্তব্য করে নায়িকাকে সমবেদনা জানিয়েছেন।

এদিকে ববি সম্প্রতি যুক্ত হয়েছেন নতুন একটি সিনেমায়। যেটার নাম ‘ময়ূরপঙ্খী’। নির্মাণ করবেন রাশিদ পলাশ। এটি নির্মিত হবে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ ছিনতাই চেষ্টার ঘটনা অবলম্বনে।

বলে রাখা প্রয়োজন, ওই ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন পলাশ আহমেদ নামের এক ব্যক্তি। যিনি অভিনেত্রী সিমলার সাবেক স্বামী। ধারণা করা হচ্ছিল সিনেমায় সিমলার চরিত্রে অভিনয় করবেন ববি। তবে তিনি জানালেন, সিমলা নয়, অন্য একটি চরিত্রে থাকছেন তিনি।

এই সিনেমা প্রযোজনা করছে আজ ইন্টারন্যাশনাল লিমিটেড। রাশিদ পলাশের নির্মাণাধীন ‘প্রীতিলতা’র শুটিং শেষ হলেই এই সিনেমার কাজ শুরু হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort