রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

বন্দরে চোরাই মিশুকসহ চোর আটক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২, ৩.১৭ এএম
  • ৩১৮ বার পড়া হয়েছে

বন্দরে গার্লস স্কুল এন্ড কলেজের সামনে থেকে মিশুক চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ২টি চোরাই মিশুকসহ রাসেল খান (৩৫) নামে এক চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। ওই সময় স্থানীয় জনতার চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে গেছে বিল্লাল হোসেন নামে আরেক চোর।

 

গত ১৮ জানুয়ারী মঙ্গলবার রাতে বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের কবিলের মোড় এলাকা হতে ওই চোরকে হাতেনাতে আটক করে বন্দর থানা পুলিশে সোর্পদ করে জনতা।

আটককৃত চোর রাসেল খান সুদূর বরিশাল জেলার একই থানার ইছাপুরা এলাকার বজলুর রহমান খানের ছেলে। বর্তমানে আটককৃত চোর রাসেল খান নারায়ণগঞ্জ শিবু মার্কেট এলাকার আব্দুল আলী মিয়ার বাড়ি ভাড়াটিয়া বলে জানা গেছে।

এ ব্যাপারে মিশুক মালিক আরিফুল হক সুমন বাদী হয়ে আটককৃত চোরের বিরুদ্ধে বন্দর থানায় একটি চুরি মামলা দায়ের করেছে। যার মামলা নং- ১২(১)২২।জানা গেছে, বন্দর থানার সোনাকান্দা এলাকার আব্দুল সামাদ মিয়ার ছেলে খোকা মিয়া দীর্ঘ দিন ধরে সোনাকান্দা কবরস্থান রোড এলাকার মিশুক মালিক সুমন মিয়ার মিশুক চালিয়ে জিবীকা নির্বাহ করে আসছে।

প্রতিদিনের ন্যায় গত ১৮ জানুয়ারী মঙ্গলবার সকালে মিশুক চালক খোকা মিয়া মিশুক নিয়ে গ্যারেজ থেকে বের হয়। পরে ওই দিন সন্ধ্যায় মিশুক চালক খোকা মিয়া যাত্রী নেওয়ার জন্য বন্দর র্গালস স্কুলের সামনে আসলে ওই সময় মিশুক চোর রাসেল খান যাত্রী সেঁজে তার মিশুকে উঠে।

পরে কৌশলে মিশুক চুরি করে পালানোর সময় কবিলেরমোড় এলাকাবাসী চোরাইকৃত ২টি মিশুকসহ শিশুক চোর রাসেল খানকে আটক করতে সক্ষম হলেও পালিয়ে গেছে তার সহযোগী বিল্লাল হোসেন।

এ ব্যাপারে মিশুক মালিক বাদী হয়ে বন্দর থানায় চুরি মামলা দায়ের করলে মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক রওশন ফেরদৌস আটককৃতকে চোরকে ৩ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বুধবার দুপুরে তাকে ওই মামলায় আদালতে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort