রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

বউ হারানোর গল্প নিয়ে পরিচালনায় কিরণ, প্রযোজনায় সাবেক স্বামী আমির

  • আপডেট সময় রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩, ৪.৪১ এএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

বলিউডের অনেক তারকা দম্পতিকে বিচ্ছেদের পরও পারস্পরিক শ্রদ্ধাবোধ শ্রদ্ধাবোধ বজায় রাখতে দেখা গেছে। উদাহরণ হিসেবে আরবাজ খান-মালাইকা আরোরা, হৃতিক রোশন-সুজান খান কিংবা আমির খান-কিরণ রাওয়ের কথা বলা যেতে পারে।

দাম্পত্য সম্পর্কে বিচ্ছেদ হলেও, বন্ধুত্বের সম্পর্কে ছিড় ধরেনি তাদের। আমির খান-কিরণ রাও এমন সম্পর্কের বিষয়টি এবার আবারও তুলে ধরলেন।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নতুন একটি সিনেমা পরিচালনা করছেন কিরণ রাও। এ কাজে সাবেক স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন আমির খান। কিরণের নতুন সিনেমার প্রযোজক তিনিই।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) প্রকাশ্যে এসেছে কিরণ রাওয়ের নতুন সিনেমা ‘লাপাত্তা লেডিস-এর টিজার। বউ হারানোর মতো ব্যতিক্রমী এক গল্প এ সিনেমায় তুলে ধরেছেন কিরণ। সিনেমাটি যে কমেডি মোড়া গল্পে সামাজিক বার্তা দেবে তা ফুটে উঠেছে টিজারেই। সিনেমাটি মুক্তি পাবে ২০২৪ সালের ৫ জানুয়ারি।

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে দুইবার বিয়ে করেছেন আমির খান। প্রেম করে পাশের বাসার মেয়ে রিনা দত্তকে ১৯৮৬ সালে বিয়ে করেন এই অভিনেতা। কিন্তু ২০০২ সালেই তাদের বিচ্ছেদ হয়।

‘লগান’ সিনেমার সেটে কিরণ রাওয়ের সঙ্গে পরিচয় হয় আমিরের। এরপর তাদের বন্ধুত্ব থেকে প্রেম এবং ২০০৫ সালে বিয়ে করেন এই জুটি। কিন্তু ২০২১ সালে ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে আকস্মিকভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তারা। সেসময় এক যৌথ বিবৃতি আমির-কিরণ জানান, স্বামী-স্ত্রী হয়ে নয়, তবে সহযোগী এবং একে অন্যের পরিবার হিসেবে থাকবেন তারা। এছাড়া তাদের একমাত্র ছেলে আজাদ রাও খানের দেখাশোনা দু’জন মিলেই করবেন। এমনিক সিনেমা, পানি ফাউন্ডেশন এবং অন্য প্রজেক্ট— যেগুলোতে তাদের প্যাশন রয়েছে সেগুলোতেও একসঙ্গে কাজ করবেন তারা।

বর্তমানে সাবেক দুই স্ত্রীর সঙ্গেই আমির খানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort