রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ফ্ল্যাটের পর গাড়িও বিক্রি করে দিলেন প্রিয়াঙ্কা!

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২, ৪.১০ এএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

পশ্চিম মুম্বাইয়ের আন্ধেরির ভার্সোভার রাজ ক্লাসিকে দুটি ফ্ল্যাট ছিল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। গেল বছরের মাঝামাঝি সময়ে দুটি ফ্ল্যাটই বিক্রি করে দেন তিনি। ৭ কোটি টাকায় ফ্ল্যাট দুটির স্বত্ত্ব ছেড়ে দেন অভিনেত্রী।

এবার নিজের বিলাসবহুল গাড়িও বিক্রি করে দিলেন প্রিয়াঙ্কা। নিজের পছন্দের রোলস রয়েস ঘোস্ট গাড়িটি ব্যাঙ্গালুরুর এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন তিনি। তবে কত দামে বিক্রি করেছেন, সেটা জানা যায়নি।

ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রিয়াঙ্কা তার স্বামী নিক জোনাসের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। কালো রঙের এই বিলাসবহুল গাড়িটি ভারতের বাড়ির গ্যারেজে পড়ে ছিল। তাই এটি বিক্রির সিদ্ধান্ত নেন তিনি।

জানা যায়, ২০১৩ সালে গাড়িটি কিনেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তখন তিনি এর জন্য ব্যয় করেছিলেন সাড়ে ৪ কোটি রুপি।

গত জানুয়ারি মাসে মা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে তিনি সন্তানধারণ করেছেন সারোগেসির মাধ্যমে। এখনো অবশ্য সন্তানের কোনো ছবি বা নাম প্রকাশ করেননি প্রিয়াঙ্কা-নিক দম্পতি। এ বিষয়ে কয়েকদিন আগেই প্রিয়াঙ্কার মা ড. মধু চোপড়া বলেছেন, ‘এখনও পর্যন্ত প্রিয়াঙ্কা ও নিকের সন্তানের নামকরণ করা হয়নি। পন্ডিতজি ভালো কোনও নাম বাছাই করুক, তারপর নামকরণ করা হবে।’

উল্লেখ্য, ২০১৮ সালে মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপর থেকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। যদিও আগে থেকেই সেখানে নিয়মিত যাতায়াত ছিল তার। কেননা বলিউডের সীমানা ছাড়িয়ে হলিউডেও নিজের পাকা অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort