রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ফের সোনাক্ষীকে নিয়ে গুঞ্জন

  • আপডেট সময় শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ১০.৪৪ এএম
  • ১২০ বার পড়া হয়েছে

চলতি বছরের মাঝামাঝি সময়ে প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বিয়ের পরেই ছুটে যান মুম্বাইয়ের একটি হাসপাতালে। তখনই ছড়িয়ে পড়ে, সোনাক্ষী নাকি অন্তঃসত্ত্বা! এর মাঝে কেটে যায় ছয় মাস।

সম্প্রতি এক অনুষ্ঠানে এই দম্পতিকে দেখা যায় অদিতি রাও হায়দারি ও তার স্বামী সিদ্ধার্থের সঙ্গে। সেখানেও সোনাক্ষীর মাতৃত্ব নিয়ে শুরু হয় ফের আলোচনা।

বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। জানালেন, তিনি আসলে অন্তঃসত্ত্বা নন, মোটা হয়ে গেছেন।
সোনাক্ষীর কথায়, ‘বিয়ের পরে কয়েকটা মাস হয়েছে। আমরা সত্যিই ঘুরে বেড়াচ্ছি। এ নিয়েই ব্যস্ততা চলছে। আমরা উপভোগ করছি। লোকজনও আমাদের মধ্যাহ্নভোজ বা নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে চলেছেন। বহু আমন্ত্রণ এসেছে। কিছু দিন আগে আমাদের হঠাৎ একজন শুভেচ্ছা জানালেন। আরে! আমরা কি নিজেদের বিয়ের এই সফরটা একটু উপভোগও করতে পারব না?’

বিয়ের আগে টানা সাত বছর সম্পর্কে ছিলেন সোনাক্ষী ও জাহির। গত ২৩ জুন বসেছিল তাদের বিয়ের আসর। তবে বিয়েতে ছিল না কোনো ধর্মীয় আচার। ঘরোয়া আবহেই বিয়ে সেরেছিলেন দুজনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort