শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ফের ওটিটিতে সারিকা

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ১২.০৯ পিএম
  • ১৩৪ বার পড়া হয়েছে

নাটকের জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরিনা। দেড় যুগেরও বেশি সময়ের ক্যারিয়ার তার। মাঝে অভিনয় থেকে দূরে থাকলেও, গত বছর থেকেই ফের কাজ শুরু করেছেন। তবে টিভিতে নয়, ওটিটিতে মনোযোগ দিয়েছেন এ অভিনেত্রী।
গত বছরেই মুক্তি পায় তার অভিনীত প্রথম ওয়েব ফিল্ম ‘মায়া’। এটি পরিচালনা করেছেন রায়হান রাফি। এতে অভিনয় করে বেশ সাড়াও পেয়েছেন সারিকা। সম্প্রতি তার অভিনীত ‘আমলনামা’ নামে আরও একটি ওয়েব ফিল্ম একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।

এ ফিল্মটির নির্মাতাও রায়হান রাফি। এতে সারিকা বিপাশা নামে একটি চরিত্রে অভিনয় করেছেন। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ ফিল্মটি নিয়ে দর্শকদের মধ্যে বেশ কৌতূহল ছিল আগে থেকেই।

এ ফিল্মের মধ্য দিয়ে দীর্ঘদিন পর ওটিটিতে ফিরলেন নাটকের আরেক জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তার সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা তমা মির্জা। এতে অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী সারিকা বলেন, ‘নির্মাতা যখন আমাকে গল্পটি শোনায় তখনই রাজি হয়ে যাই বিপাশা চরিত্রটি করতে। এটা অনেক ইমোশনাল গল্প। সত্য ঘটনা থেকে অনুপ্রেরণা নিলেও সিনেমাটিতে নানা রকমের উপাদান রয়েছে। আমার চরিত্রটিও চ্যালেঞ্জিং। আমি আমার ভক্তদের অনুরোধ করব ফিল্মটি দেখার। গল্পের কোনো জায়গায়ই বোরিং মনে হবে না এতটুকু বলতে পারি।’

এদিকে সারিকা নিয়মিত টিভি অনুষ্ঠান উপস্থাপনা করছেন। এ ছাড়া বিশেষ নাটকে তার উপস্থিতি মেলে। এবারও আসন্ন ঈদে প্রচার হবে তার অভিনীত নাটক, এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort