শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

ফিরে পাওয়ার আনন্দ অন্যরকম: মৌসুমী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ৩.২৬ এএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমী। নব্বই দশকে সাড়া জাগানো এই নায়িকা এখনো কাজ করে যাচ্ছেন রূপালি পর্দায়। কিছুদিন আগেই শেষ করেছেন ‘সোনার চর’ নামের একটি সিনেমার কাজ। এছাড়া হাতে আরও একাধিক সিনেমা রয়েছে তার।

মৌসুমীর বয়স এখন ৪৮ বছর। তবে রূপ-সৌন্দর্য ধরে রেখেছেন দারুণভাবে। তাই ভক্তরা এখনো তাকে দেখে মুগ্ধ হন। সেই ভক্তদের জন্যই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন মৌসুমী।

যদিও তার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। তবে ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট রয়েছে মৌসুমীর। সেখানে তিনি নিয়মিত পোস্ট দেন।

মঙ্গলবার (১৯ জুলাই) ইনস্টায় একটি ছবি পোস্ট করেছেন মৌসুমী। সঙ্গে লিখেছেন, ‘হারিয়ে যাওয়া কোনো কিছু ফিরে পাওয়ার আনন্দ অন্যরকম। আল্লাহ মেহেরবান।’
কথাটি মৌসুমী তার ব্যক্তিগত অনুভূতি থেকে লিখেছেন, নাকি সামগ্রিকভাবে বার্তা হিসেবে দিয়েছেন, তা পরিষ্কার নয়। তবে অনেক ভক্তই প্রশ্ন করেছেন, নায়িকার মন খারাপ কিনা। সেসবের জবাব তিনি অবশ্য এননি।

গত জুন মাসটি ছিল মৌসুমীর জীবনের অন্যতম কালো সময়। তাকে ঘিরে তার স্বামী-চিত্রনায়ক ওমর সানী এবং আরেক নায়ক জায়েদ খানের মধ্যে একপ্রকার লড়াই ঘটে যায়! একটি বিয়ের আসরে দু’জন হাতাহাতির পর্যায়ে চলে যান।

এরপর জায়েদের পক্ষ নেন মৌসুমী, সংসার বাঁচানোর জন্য ওমর সানীর লিখিত অভিযোগ; সবমিলে সিনে পাড়ায় অস্থির পরিবেশ সৃষ্টি হয়। সানী-মৌসুমীর মধ্যকার দ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছায় যে, তাদের সংসার ভাঙার গুঞ্জনও শুরু হয়। তবে শেষ পর্যন্ত বিবাদ মিটিয়ে এক হয়ে যান এই দম্পতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort